• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
দুই শিশুকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ বিদ্যুতের দাম ১৭ থেকে ২১ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব পশ্চিমবঙ্গের নির্বাচনের প্রভাব বাংলাদেশে পড়বে না ডেমরায় বাসায় ঢুকে অস্ত্রের মুখে ডাকাতি জবির বাসে নবীনদের হেনস্তা করলে কঠোর শাস্তির নির্দেশ শাপলা চত্বরের প্রতিবাদহীনতাই কাল হয়েছিল : আলী হাসান উসামা রাষ্ট্র ও রাজনীতিকে প্রশ্ন করতে পারাটাই হচ্ছে গণমাধ্যমের দক্ষতা : তথ্যমন্ত্রী বেসরকারি বিশ্ববিদ্যালয়কে জঙ্গি কারখানা হতে দেবো না : শিক্ষামন্ত্রী গুলিবিদ্ধ যুবককে ঢাকায় নেয়ার পথে অ্যাম্বুলেন্সেও গুলি মানবাধিকারকর্মীরা জনকল্যাণে নিঃস্বার্থভাবে কাজ করে : আবদুস সালাম

সংরক্ষিত নারী আসনের দরকার নেই: পাপিয়া

   ৭ জুলাই ২০২৫, ০৩:৩৫ পি.এম.
সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া। ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

সংরক্ষিত নারী আসনের বিরোধিতা করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া বলেছেন, ‘আমি সংরক্ষিত আসনে নারীদের নির্বাচন চাই না।’ তিনি সরাসরি নির্বাচনের মাধ্যমে নারীদের সংসদে আসার পক্ষে মত দিয়েছেন। সম্প্রতি এক বেসরকারি টেলিভিশন টক শো অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আরপিও (গণপ্রতিনিধিত্ব আইন) পরিবর্তন করে ৩৫০ আসনের মধ্যে দলের অবস্থান অনুযায়ী নারীদের জন্য একটা অংশ নির্ধারণ করে নির্বাচন দেওয়ার পরামর্শ দেন তিনি।

তিনি বলেন, ‘তাদের সরাসরি নির্বাচনে নমিনেশন দিয়ে দিন। তারা সরাসরি ভোটে নির্বাচিত হয়ে আসুক। এখানে পিআর-এর দরকার নেই। সংরক্ষিত নারী আসনের জন্য নির্বাচনের দরকার নেই।

সংরক্ষিত মহিলা আসনেরও দরকার নেই।’ সংরক্ষিত নারী আসনের নির্বাচন নিয়ে পুরুষদের আইন করা যথার্থ হবে না বলে মনে করেন তিনি। তিনি আরো উল্লেখ করেন, বর্তমানে ভোটারদের ৫২ শতাংশই নারী। অধিকাংশ পুরুষ মধ্যপ্রাচ্যে কর্মরত।

বিএনপির সংস্কার প্রস্তাবনায় সংরক্ষিত নারী আসনের বিষয়টি অন্তর্ভুক্ত আছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘এটি আমাদের সংস্কার প্রস্তাবনায় আসছে কি না আমরা এখনো জানি না। বুধবার আমাদের মিটিং আছে। সেখানে আমাদের নারী নেতৃবৃন্দকে ডাকা হয়েছে। মিটিংয়ে গেলে আমি জানতে পারব।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শাপলা চত্বরের ঘটনা তদন্তে স্বাধীন কমিশন চান জামায়াত আমির
শাপলা চত্বরের ঘটনা তদন্তে স্বাধীন কমিশন চান জামায়াত আমির
ঢাকা উত্তর-দক্ষিণ বিএনপি পুনর্গঠনে আলোচনায় যারা
ঢাকা উত্তর-দক্ষিণ বিএনপি পুনর্গঠনে আলোচনায় যারা
মুসলিমরা মমতাকে ভোট দিয়েছেন, আমার জয় হিন্দুত্ববাদের জয়: শুভেন্দু
মুসলিমরা মমতাকে ভোট দিয়েছেন, আমার জয় হিন্দুত্ববাদের জয়: শুভেন্দু