• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সচিবালয় ও যমুনা ভবন সংলগ্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

   ৮ জুলাই ২০২৫, ০৬:২৯ পি.এম.
সচিবালয় ও যমুনা ভবন সংলগ্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

নিজস্ব প্রতিবেদক

জনশৃঙ্খলা রক্ষা ও প্রধান উপদেষ্টার নিরাপত্তার স্বার্থে বাংলাদেশ সচিবালয় ও যমুনা ভবন সংলগ্ন এলাকায় সকল ধরনের সভা-সমাবেশ, মিছিল, মানববন্ধনসহ গণজমায়েত নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

মঙ্গলবার (৮ জুলাই) ডিএমপি ভারপ্রাপ্ত কমিশনার ও অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. সরওয়ারের সই করা এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়।

ডিএমপি সূত্রে জানা গেছে, ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স ১৯৭৬ (অর্ডিন্যান্স নং III/৭৬) এর ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বুধবার (৯ জুলাই) থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

নিষিদ্ধ এলাকার মধ্যে বাংলাদেশ সচিবালয় ও এর সংলগ্ন এলাকা, প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা এবং এর আশপাশের এলাকা-যেমন হোটেল ইন্টারকন্টিনেন্টাল ক্রসিং, কাকরাইল মসজিদ ক্রসিং, অফিসার্স ক্লাব ক্রসিং এবং মিন্টু রোড ক্রসিং অন্তর্ভুক্ত রয়েছে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সৌদির সঙ্গে মিল রেখে দেশে বিভিন্ন অঞ্চলে আগাম ঈদ উদযাপন
সৌদির সঙ্গে মিল রেখে দেশে বিভিন্ন অঞ্চলে আগাম ঈদ উদযাপন
ঈদগাহ কতটা প্রস্তুত মুসল্লিদের স্বাচ্ছন্দ্য ও অতিথি অভ্যর্থনার জন্য?
ঈদগাহ কতটা প্রস্তুত মুসল্লিদের স্বাচ্ছন্দ্য ও অতিথি অভ্যর্থনার জন্য?
সৌদিতে নিহত মোশাররফের লাশ দেশে এসেছে
সৌদিতে নিহত মোশাররফের লাশ দেশে এসেছে