• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

মিডফোর্ডে প্রকাশ্যে হত্যাঃ প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয়ে তীব্র বিক্ষোভ

   ১২ জুলাই ২০২৫, ০৫:০২ পি.এম.
ব্যবসায়ীকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড হাসপাতাল)-এ এক যুবক ব্যবসায়ীকে প্রকাশ্যে পাথর নিক্ষেপ করে নৃশংসভাবে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে উত্তাল হয়ে উঠেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়। 
 
গতকাল শুক্রবার (১১ জুলাই) রাতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এক বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
 
বিশ্ববিদ্যালয়ের ‘বিদ্রোহী হল’-এর সামনে থেকে শুরু হওয়া এই বিক্ষোভ কর্মসূচি ক্যাম্পাসের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় হলের সামনে এসে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এ সময় পুরো ক্যাম্পাস “আমার ভাই কবরে, খুনি কেন বাইরে?”, “সন্ত্রাসীদের আশ্রয়দাতারা হুঁশিয়ার”, “চাঁদাবাজদের আস্তানা ভেঙে দাও”, “অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন”—ইত্যাদি স্লোগানে মুখরিত হয়ে ওঠে। শিক্ষার্থীদের চোখে-মুখে ছিল ক্ষোভ আর বিচারহীনতার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ।
 
সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব রাজু শেখ বলেন, “দেশে বারবার সন্ত্রাস ও চাঁদাবাজি রাজনৈতিক ছত্রছায়ায় চলছে। বিএনপির মাধ্যমে বাংলাদেশ প্রস্তর যুগে ফিরে গেছে। দল থেকে বহিষ্কারের নামে যে নাটক চলছে, আমরা এই প্রহসনের বিচার চাই।” তিনি আরও হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “ইন্টেরিম সরকার যদি অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নেয়, তবে শিক্ষার্থীরা রাজপথে বৃহত্তর আন্দোলনের ডাক দিতে বাধ্য হবে। আমরা এক ফ্যাসিস্টকে বিদায় দিয়েছি, আরেকজনকে বিদায় করতে কার্পণ্য করব না।”
 
সমাবেশে উপস্থিত অন্য বক্তারাও দ্রুত এই হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন। তারা বলেন, যদি দ্রুততম সময়ে অপরাধীদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত না করা হয়, তবে দেশের বিভিন্ন প্রান্তে ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ করে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
 
এই নির্মম হত্যাকাণ্ডের ঘটনাকে ঘিরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষক-শিক্ষার্থীই এই নৃশংস ঘটনার জন্য জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোচ্চার হয়েছেন।
 
ভিওডি বাংলা/সিয়ামুল ইসলাম ইমন/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রকৌশল শিক্ষায় নৈতিকতা ও দক্ষতার সমন্বয় জরুরি: ইউজিসি চেয়ারম্যান
প্রকৌশল শিক্ষায় নৈতিকতা ও দক্ষতার সমন্বয় জরুরি: ইউজিসি চেয়ারম্যান
কুবিতে আর্জেন্টিনা সমর্থকদের আনন্দ মিছিল ও উল্লাস
কুবিতে আর্জেন্টিনা সমর্থকদের আনন্দ মিছিল ও উল্লাস
স্টাডি ট্যুরে অস্ট্রেলিয়া যাচ্ছেন রাবি উপাচার্য
স্টাডি ট্যুরে অস্ট্রেলিয়া যাচ্ছেন রাবি উপাচার্য