• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
‘রাজনীতিতে পরোক্ষভাবে ভূমিকা রেখেছেন জুবাইদা রহমান’ বিরোধী দলের মধ্যেই ফ্যাসিবাদী মানসিকতা দেখা যাচ্ছে: রিজভী প্রধানমন্ত্রী তারেক রহমান বেইজিং পৌঁছেছেন আক্তারুল আলম ছিলেন সত্য ও স্বাধীনতার পক্ষে নির্ভীক কণ্ঠস্বর: মঈন খান সংখ্যালঘুদের অধিকার সুরক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার: মির্জা ফখরুল তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ দালিয়ান থেকে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী ১৪ মাস পর ফিরছে ভিটামিন ‘এ’ ক্যাপসুল কর্মসূচি, শুরু ২৮ জুন বৈশ্বিক অর্থনৈতিক আলোচনায় যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান হরমুজে আটকে পড়া ১১ হাজার নাবিক সরাতে অভিযান শুরু

এনসিপির কেন্দ্রীয় নেতার চাঁদাবাজির অভিযোগ, ভিডিও ভাইরাল

নিজস্ব প্রতিবেদক    ১৩ জুলাই ২০২৫, ০৮:৫১ পি.এম.
ইমামুর রশিদ ইমন

হাসিনার পতনের পর থেকে দেশজুড়ে চাঁদাবাজি নিয়ে ব্যাপক সোচ্চার দেখা যাচ্ছে সে সময়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বর্তমানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের। অথচ, খোদ দলটির নেতাদের বিরুদ্ধেই চাঁদাবাজির অভিযোগ রয়েছে। সম্প্রতি এনসিপির কেন্দ্রীয় এক নেতার টাকা গ্রহণের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। 

এনসিপি নেতার টাকা গ্রহণকে চাঁদাবাজি হিসেবে উল্লেখ করে ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক এবং বিশিষ্ট শিক্ষাবিদ ড. এ কে এম ওয়াহিদুজ্জামান। পরবর্তীতে মুহূর্তই ভিডিওটি ভাইরাল হয়ে যায়।

১৪ মে বসুন্ধরা আবাসিক এলাকায় ধারণ করা ভিডিওতে দেখা যায়, এনসিপির কেন্দ্রীয় সদস্য ইমামুর রশিদ ইমন একজন নারীর কাছ থেকে ৭ লাখ টাকা গ্রহণ করছেন। তখন ওই নারীকে বলতে শোনা যায়, এখানে সাত লাখ টাকা, ১০ লাখ থাকার কথা ছিল ভাইয়া। একটু ক্রাইসিস বুঝেন না! এ সময় সাত লাখ দেওয়া বিষয়ে এনসিপি নেতা বলেন, ভাইকে বলছেন? জবাবে নারী বলেন, হ্যাঁ বলেছি।

ভুক্তভোগী ক্ষুদ্র উদ্যোক্তা ওই নারী জানিয়েছেন, বিভিন্ন প্রজেক্টে কাজ দেওয়ার আশ্বাসে তিনি জাতীয় নাগরিক পার্টিকে বিভিন্ন সময় প্রায় ৪৮ লাখ টাকা চাঁদা দিয়েছেন। কিন্তু পরবর্তীতে তাকে কোনো কাজ বা প্রজেক্ট কিছুই দেওয়া হয়নি।

উল্লেখ্য, জাতীয় নাগরিক পার্টির বেশ কিছু নেতার বিরুদ্ধে চাঁদাবাজি, দুর্নীতি ও নারী কেলেঙ্কারি অভিযোগ ওঠে। বিশেষ করে, এনসিপির নেতা গাজী সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে ৪০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ ওঠে। পরে তাকে দলটির যুগ্ম সদস্যসচিব পদ থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়।


ভিওডি বাংলা/ এমএইচ 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আ. লীগ-বিএনপির বিরুদ্ধে সমান লড়াইয়ের ঘোষণা নাহিদ ইসলামের
আ. লীগ-বিএনপির বিরুদ্ধে সমান লড়াইয়ের ঘোষণা নাহিদ ইসলামের
ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রয়োজনে আবারও বিপ্লব হবে: জামায়াত আমির
ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রয়োজনে আবারও বিপ্লব হবে: জামায়াত আমির
বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদকের মানবিক উদ্যোগ
রামিসার মায়ের চিকিৎসা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদকের মানবিক উদ্যোগ