• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
‘রাজনীতিতে পরোক্ষভাবে ভূমিকা রেখেছেন জুবাইদা রহমান’ বিরোধী দলের মধ্যেই ফ্যাসিবাদী মানসিকতা দেখা যাচ্ছে: রিজভী প্রধানমন্ত্রী তারেক রহমান বেইজিং পৌঁছেছেন আক্তারুল আলম ছিলেন সত্য ও স্বাধীনতার পক্ষে নির্ভীক কণ্ঠস্বর: মঈন খান সংখ্যালঘুদের অধিকার সুরক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার: মির্জা ফখরুল তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ দালিয়ান থেকে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী ১৪ মাস পর ফিরছে ভিটামিন ‘এ’ ক্যাপসুল কর্মসূচি, শুরু ২৮ জুন বৈশ্বিক অর্থনৈতিক আলোচনায় যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান হরমুজে আটকে পড়া ১১ হাজার নাবিক সরাতে অভিযান শুরু

সাংবিধানিক স্বীকৃতি পাবে জুলাই অভ্যুত্থান: সালাহউদ্দিন আহমদ

   ১৫ জুলাই ২০২৫, ০৭:৫৫ পি.এম.
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ

নিজস্ব প্রতিবেদক

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জুলাই আন্দোলনকে কলঙ্কিত করে ফ্যাসিবাদের পুনরাবির্ভাবের চেষ্টা চলছে কি না, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। 

মঙ্গলবার (১৫ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে ছাত্রদলের আয়োজনকৃত আলোচনা সভায় তিনি এ প্রশ্ন তোলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, “গণতান্ত্রিক আন্দোলনের সংগ্রামকে কালিমালিপ্ত করার প্রচেষ্টা চলছে। যারা আন্দোলনের ইতিহাস কলঙ্কিত করছে, তারা কি ফ্যাসিবাদের প্রত্যাবর্তন দেখতে চান? জুলাই একদিনে আসেনি, এটি রক্তাক্ত সংগ্রামের ধারাবাহিক ফল। ১৭ বছর ধরে আন্দোলনের ধারায় গণঅভ্যুত্থান এলো।”

তিনি আরও জানান, “৫ মাস আগে (১২ ফেব্রুয়ারি) জুলাই ঘোষণাপত্র জমা দেওয়া হয়েছে। আমরা চাই জুলাই অভ্যুত্থানকে নিয়ে কোনো বিভ্রান্তি সৃষ্টি না হোক এবং অংশগ্রহণকারীদের বৈধতা নিয়ে কেউ প্রশ্ন তুলতে না পারে এজন্য সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হবে।”

তবে তিনি দুঃখ প্রকাশ করে বলেন, “যে ধীরগতি দেখা যাচ্ছে, তাতে ৫ আগস্টের মধ্যে জুলাই সনদ পাওয়া যাবে কি না সন্দেহ আছে। তবুও আমরা আশা করি সময় মতো তা সম্ভব হবে।”

ভিওডি বাংলা/ এমএইচ

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আ. লীগ-বিএনপির বিরুদ্ধে সমান লড়াইয়ের ঘোষণা নাহিদ ইসলামের
আ. লীগ-বিএনপির বিরুদ্ধে সমান লড়াইয়ের ঘোষণা নাহিদ ইসলামের
ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রয়োজনে আবারও বিপ্লব হবে: জামায়াত আমির
ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রয়োজনে আবারও বিপ্লব হবে: জামায়াত আমির
বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদকের মানবিক উদ্যোগ
রামিসার মায়ের চিকিৎসা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদকের মানবিক উদ্যোগ