• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
‘রাজনীতিতে পরোক্ষভাবে ভূমিকা রেখেছেন জুবাইদা রহমান’ বিরোধী দলের মধ্যেই ফ্যাসিবাদী মানসিকতা দেখা যাচ্ছে: রিজভী প্রধানমন্ত্রী তারেক রহমান বেইজিং পৌঁছেছেন আক্তারুল আলম ছিলেন সত্য ও স্বাধীনতার পক্ষে নির্ভীক কণ্ঠস্বর: মঈন খান সংখ্যালঘুদের অধিকার সুরক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার: মির্জা ফখরুল তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ দালিয়ান থেকে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী ১৪ মাস পর ফিরছে ভিটামিন ‘এ’ ক্যাপসুল কর্মসূচি, শুরু ২৮ জুন বৈশ্বিক অর্থনৈতিক আলোচনায় যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান হরমুজে আটকে পড়া ১১ হাজার নাবিক সরাতে অভিযান শুরু

শহীদদের কেউ বেঁচে থাকলে আজ লজ্জা পেত: মির্জা আব্বাস

   ১৮ জুলাই ২০২৫, ০৬:১৭ পি.এম.
মির্জা আব্বাস ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিনিধি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, শহীদদের কেউ বেঁচে থাকলে আজ লজ্জা পেত। তারা যে কারণে শহীদ হয়েছেন আজ তা বাস্তবায়ন হচ্ছে না। তাদেরকে বিক্রি করে রাজনীতিতে প্রতিষ্ঠা পাওয়ার চেষ্টা করছে একটি দল। একজন পীর আগে জামায়াতের বিরুদ্ধে কথা বললেও আজ তিনি জামায়াতের কোলে উঠে বসেছেন। জামায়াত একসময় বিএনপির মাধ্যমে মন্ত্রী হলেও আজ বাস্তবতা ভিন্ন।

শুক্রবার (১৮ জুলাই) পল্টনে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহিদদের স্মরণে মৌন মিছিল ও দোয়া অনুষ্ঠানে এ সব কথা বলেন তিনি।

মির্জা আব্বাস বলেন, বিএনপির একজন জীবিত থাকতেও তাদেরকে মাইনাস করে ক্ষমতায় যাওয়ার খায়েশ পূরণ হবে না। বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য পাগল নয়। 

তিনি বলেন, আমরা একটি ঐক্যবদ্ধ দেশ চাই, যা দেশকে এগিয়ে নিয়ে যাবে।অনেকে আজ বিএনপিকে আওয়ামী লীগের কাতারে ফেলার চেষ্টা করছে। বিএনপি পায়ে পা দিয়ে ঝগড়া করবে না। তবে বাটে পড়লে কিছু করার নাই। বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য পাগল নয়। বিএনপির একজন জীবিত থাকতেও তাদেরকে মাইনাস করে ক্ষমতায় যাওয়ার খায়েশ পূরণ হবে না।

বিএনপির প্রতি পক্ষপাতমূলক আচরণ করছে সরকার এমন অভিযোগ করে তিনি বলেন, সরকারকে বলি, বিএনপির প্রতি পক্ষপাতমূলক আচরণ করবেন না। নির্বাচন না দিলে ভাববো, আপনারা দেশকে অশান্ত করার চেষ্টা করছেন।

ভিওডি বাংলা/ এমএইচ

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আ. লীগ-বিএনপির বিরুদ্ধে সমান লড়াইয়ের ঘোষণা নাহিদ ইসলামের
আ. লীগ-বিএনপির বিরুদ্ধে সমান লড়াইয়ের ঘোষণা নাহিদ ইসলামের
ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রয়োজনে আবারও বিপ্লব হবে: জামায়াত আমির
ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রয়োজনে আবারও বিপ্লব হবে: জামায়াত আমির
বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদকের মানবিক উদ্যোগ
রামিসার মায়ের চিকিৎসা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদকের মানবিক উদ্যোগ