• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
‘রাজনীতিতে পরোক্ষভাবে ভূমিকা রেখেছেন জুবাইদা রহমান’ বিরোধী দলের মধ্যেই ফ্যাসিবাদী মানসিকতা দেখা যাচ্ছে: রিজভী প্রধানমন্ত্রী তারেক রহমান বেইজিং পৌঁছেছেন আক্তারুল আলম ছিলেন সত্য ও স্বাধীনতার পক্ষে নির্ভীক কণ্ঠস্বর: মঈন খান সংখ্যালঘুদের অধিকার সুরক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার: মির্জা ফখরুল তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ দালিয়ান থেকে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী ১৪ মাস পর ফিরছে ভিটামিন ‘এ’ ক্যাপসুল কর্মসূচি, শুরু ২৮ জুন বৈশ্বিক অর্থনৈতিক আলোচনায় যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান হরমুজে আটকে পড়া ১১ হাজার নাবিক সরাতে অভিযান শুরু

হতাহতদের সহায়তায় নিরলস কাজ করছে ছাত্রদল: নাছির

   ২২ জুলাই ২০২৫, ০৯:১২ পি.এম.
সাধারণ সম্পাদক নাছির উদ্দীন ছবি: সংগৃহীত

উত্তরায় মাইলস্টোন স্কুল ভবনে বিমান বিধ্বস্তের পর থেকেই ছাত্রদল কেন্দ্রীয় সংসদসহ ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিট হতাহত ব্যক্তিদের সহায়তায় নিরলস কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সংগঠনটির সাধারণ সম্পাদক নাছির জানা যায়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় এতে নেতৃত্ব দিচ্ছেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

সাধারণ সম্পাদক নাছির উদ্দীন বলেন, ‘যারা শহীদ হয়েছেন তাদের প্রতি আমরা গভীর সমবেদনা জানাই। ঘটনার পরপরই ছাত্রদল কেন্দ্রীয় সংসদ মেডিকেল টিম ও অ্যাম্বুলেন্স সার্ভিসসহ আহতদের পাশে রয়েছে।’

তিনি বলেন, আহত ব্যক্তিদের জন্য রক্ত সংগ্রহ এবং হতাহতদের স্বজনদের বিভিন্ন পরামর্শ ও সহযোগিতা দিয়ে যাচ্ছে ছাত্রদল।
 
ছাত্রদল কেন্দ্রীয় সংসদের দফতর সম্পাদক জাহাঙ্গীর আলম জানান, ন্যাশনাল বার্ন ইনস্টিটিউটে ৫টি শিফটে ভাগ করে কার্যক্রম চালাচ্ছে ছাত্রদল।

কেন্দ্রীয় সংসদের প্রচার সম্পাদক শরীফ প্রধান শুভ জানান, সোমবার থেকেই ঢাকার বিভিন্ন হাসপাতালে ছাত্রদলের নেতাকর্মীরা তাৎক্ষণিক সেবা দিতে নিয়োজিত রয়েছেন।

ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মিলন হোসেন বলেন, ছাত্রদল দেশের মানুষের আস্থা ও ভরসার সর্বোশেষ স্থল। ছাত্রদল সবসময় জনকল্যাণে কাজ করে। ছাত্রদল যেহেতু ছাত্রদের প্রতিনিধিত্ব করে সুতরাং ছাত্রছাত্রী মাসুম বাচ্চাদের এমন নির্মম দিনে তাদের পাশে থেকে সর্বোচ্চ সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব।’

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আ. লীগ-বিএনপির বিরুদ্ধে সমান লড়াইয়ের ঘোষণা নাহিদ ইসলামের
আ. লীগ-বিএনপির বিরুদ্ধে সমান লড়াইয়ের ঘোষণা নাহিদ ইসলামের
ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রয়োজনে আবারও বিপ্লব হবে: জামায়াত আমির
ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রয়োজনে আবারও বিপ্লব হবে: জামায়াত আমির
বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদকের মানবিক উদ্যোগ
রামিসার মায়ের চিকিৎসা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদকের মানবিক উদ্যোগ