• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল নবায়নযোগ্য জ্বালানির সম্প্রসারণ অপরিহার্য: বিইআরসি চেয়ারম্যান

পাঁচদিনের সফরে যুক্তরাষ্ট্র গেলেন জাবি উপাচার্য

   ২৩ জুলাই ২০২৫, ০২:৪৩ পি.এম.
উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এ্যাসোসিয়েশন ডি.সি (জেইউএএডিসি) এর আমন্ত্রণে গ্লোবাল রিইউনিয়ন-২০২৫ এ অংশগ্রহণের উদ্দেশ্যে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান পাঁচদিনের সফরে যুক্তরাষ্ট্রে গিয়েছেন। মঙ্গলবার (২২ জুলাই) যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন তিনি।

বুধবার (২৩ জুলাই) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, যুক্তরাষ্ট্র সফরে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান ২৬ জুলাই ‘Teaching and Learning in Bangladesh Universities- Past and Future’ শীর্ষক সেমিনারে বক্তব্য প্রদান করবেন। উক্ত সেমিনারে শিক্ষার্থীদের কর্মজীবন, উচ্চতর শিক্ষা ও গবেষণায় পেশাজীবি হতে বিশ্ববিদ্যালয় পর্যায়ে ভালো শিক্ষা ও এ্যাকাডেমিক দক্ষতা নিশ্চিত করার বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হবে।

এছাড়াও এই সফরে উপাচার্য ২৩ জুলাই অ্যালামনাই মিটিং এবং ২৫-২৭ জুলাই পুনর্মিলনীর বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। উপাচার্য সারা বিশ্বে ছড়িয়ে থাকা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র পেশাজীবিদের মধ্যে আন্তঃসম্পর্ক বৃদ্ধিতে মতবিনিময় করবেন। 

উল্লেখ্য, আগামী ২৮ জুলাই ২০২৫ তারিখে সফর শেষে উপাচার্য অধ্যাপক কামরুল আহসান দেশে ফিরবেন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রকৌশল শিক্ষায় নৈতিকতা ও দক্ষতার সমন্বয় জরুরি: ইউজিসি চেয়ারম্যান
প্রকৌশল শিক্ষায় নৈতিকতা ও দক্ষতার সমন্বয় জরুরি: ইউজিসি চেয়ারম্যান
কুবিতে আর্জেন্টিনা সমর্থকদের আনন্দ মিছিল ও উল্লাস
কুবিতে আর্জেন্টিনা সমর্থকদের আনন্দ মিছিল ও উল্লাস
স্টাডি ট্যুরে অস্ট্রেলিয়া যাচ্ছেন রাবি উপাচার্য
স্টাডি ট্যুরে অস্ট্রেলিয়া যাচ্ছেন রাবি উপাচার্য