• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
‘রাজনীতিতে পরোক্ষভাবে ভূমিকা রেখেছেন জুবাইদা রহমান’ বিরোধী দলের মধ্যেই ফ্যাসিবাদী মানসিকতা দেখা যাচ্ছে: রিজভী প্রধানমন্ত্রী তারেক রহমান বেইজিং পৌঁছেছেন আক্তারুল আলম ছিলেন সত্য ও স্বাধীনতার পক্ষে নির্ভীক কণ্ঠস্বর: মঈন খান সংখ্যালঘুদের অধিকার সুরক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার: মির্জা ফখরুল তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ দালিয়ান থেকে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী ১৪ মাস পর ফিরছে ভিটামিন ‘এ’ ক্যাপসুল কর্মসূচি, শুরু ২৮ জুন বৈশ্বিক অর্থনৈতিক আলোচনায় যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান হরমুজে আটকে পড়া ১১ হাজার নাবিক সরাতে অভিযান শুরু

এনসিপির শত্রু বিএনপি নয় : ইশরাক

নিজস্ব প্রতিবেদক    ২৩ জুলাই ২০২৫, ০৭:৩৬ পি.এম.
বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী ইশরাক হোসেন

বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী ইশরাক হোসেন বলেন, এনসিপির শত্রু বিএনপি নয়। কাউকে আক্রমণ না করে ভাতৃত্ববোধের রাজনীতি গড়ে তুলি।  বিএনপি যদি জুলাই অভ্যুত্থানে সহযোগিতা না করতো তাহলে জুলাইয়ে সফল হওয়া সহজ হতো না। 

বুধবার (২৩ জুলাই) বিকালে কবি নজরুল কলেজে ছাত্রদল আয়োজিত জুলাই অভ্যুত্থানের শহীদদের স্মরনে আলোচনাসভা ও শহীদ পরিবারের মাঝে আর্থিক সহযোগিতা অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি।

ইশরাক হোসেন বলেন, এনসিপির শত্রু যারা তা গোপালগঞ্জ গিয়ে এনসিপি দেখে এসেছে। এনসিপির রাজনৈতিক কোনো এজেন্ডা নেই, রাজনৈতিক কোনো দর্শন নেই,  রাজনৈতিক কোনো কর্মসূচি নাই। তাদের কাজ শুধু বিএনপির বদনাম করা।  সহিংসতার রাজনীতি ছেড়ে সহ অবস্থানের রাজনীতিতে আসার আহবান জানান তিনি।  

সরকারের সমালোচনা করে তিনি বলেন, এই সরকার বিচারের নামে অনেক কাল ক্ষেপণ করেছেন, দৃশ্যমান কিছু করছেন না। কেন মাত্র ১টা ট্রাইবুনাল করা হয়েছে।  এই সরকার এখনও সৈরাচারদের দোষরদের নিয়ে সরকার পরিচালনা করছে বলে মন্তব্য করেন তিনি।  

ইশরাক হোসেন বলেন, ওয়ারী জোনের সাবেক ডিসিকে এতোদিন পরে কেন বহিষ্কার করা হয়েছে তারতো জেলে থাকার কথা।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আ. লীগ-বিএনপির বিরুদ্ধে সমান লড়াইয়ের ঘোষণা নাহিদ ইসলামের
আ. লীগ-বিএনপির বিরুদ্ধে সমান লড়াইয়ের ঘোষণা নাহিদ ইসলামের
ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রয়োজনে আবারও বিপ্লব হবে: জামায়াত আমির
ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রয়োজনে আবারও বিপ্লব হবে: জামায়াত আমির
বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদকের মানবিক উদ্যোগ
রামিসার মায়ের চিকিৎসা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদকের মানবিক উদ্যোগ