• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

শিক্ষিকা

মেহেরীন চৌধুরীর সমাধিতে বিমানবাহিনীর শ্রদ্ধা

নীলফামারী প্রতিনিধি    ২৩ জুলাই ২০২৫, ০৯:৩৯ পি.এম.
শিক্ষিকা মেহেরীন চৌধুরীর সমাধি। ছবি: সংগৃহিত

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা মেহেরীন চৌধুরীর সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ বিমানবাহিনী।

বুধবার (২৩ জুলাই) নীলফামারীর জলঢাকা পৌরসভার বগুলাগাড়ী গ্রামে বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁনের পক্ষ থেকে শিক্ষিকা মেহেরীন চৌধুরীর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।

বিমানবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়।

পোস্টে বলা হয়, বিমানবাহিনীর প্রতিনিধিদল মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। মানবিকতা, সাহসিকতা ও দায়িত্ববোধের এক উজ্জ্বল দৃষ্টান্ত শিক্ষিকা মেহেরীন চৌধুরী। নিজের জীবন উৎসর্গ করে যেভাবে তিনি কোমলমতি শিক্ষার্থীদের রক্ষা করেছেন, তা চিরকাল সবার হৃদয়ে শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় হয়ে থাকবে।

ভিওডি বাংলা/এম 

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শর্ত অনুকূল না হলে ডিপিওয়ার্ল্ডের সঙ্গে এনসিটি চুক্তি নয়
নৌপরিবহন উপদেষ্টা শর্ত অনুকূল না হলে ডিপিওয়ার্ল্ডের সঙ্গে এনসিটি চুক্তি নয়
নির্বাচনকে কেন্দ্র করে অসংখ্য অপতথ্য মোকাবেলা করছে সরকার
প্রেস সচিব: নির্বাচনকে কেন্দ্র করে অসংখ্য অপতথ্য মোকাবেলা করছে সরকার
ঢাকায় ভোটকেন্দ্রে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ
ঢাকায় ভোটকেন্দ্রে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ