• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
‘রাজনীতিতে পরোক্ষভাবে ভূমিকা রেখেছেন জুবাইদা রহমান’ বিরোধী দলের মধ্যেই ফ্যাসিবাদী মানসিকতা দেখা যাচ্ছে: রিজভী প্রধানমন্ত্রী তারেক রহমান বেইজিং পৌঁছেছেন আক্তারুল আলম ছিলেন সত্য ও স্বাধীনতার পক্ষে নির্ভীক কণ্ঠস্বর: মঈন খান সংখ্যালঘুদের অধিকার সুরক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার: মির্জা ফখরুল তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ দালিয়ান থেকে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী ১৪ মাস পর ফিরছে ভিটামিন ‘এ’ ক্যাপসুল কর্মসূচি, শুরু ২৮ জুন বৈশ্বিক অর্থনৈতিক আলোচনায় যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান হরমুজে আটকে পড়া ১১ হাজার নাবিক সরাতে অভিযান শুরু

নির্বাচনের আগে সব বিষয় মীমাংসা সম্ভব নয়: আবদুস সালাম

নিজস্ব প্রতিবেদক    ৩০ জুলাই ২০২৫, ০৪:৪২ পি.এম.
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আবদুস সালাম। ছবি : সংগৃহীত

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম বলেছেন, নির্বাচন আয়োজনের আগে সব ইস্যুর সমাধান সম্ভব নয়। যেসব বিষয় এখনো আলোচনায় অমীমাংসিত, সেগুলো পরবর্তী পর্যায়ে সমাধানের জন্য ছেড়ে দিতে হবে।

বুধবার (৩০ জুলাই) রাতে একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে অংশ নিয়ে এসব মন্তব্য করেন তিনি।

আব্দুস সালাম বলেন, –সবকিছু সমাধান করে তারপর নির্বাচন, এমন চিন্তা বাস্তবসম্মত নয়। কিছু বিষয় মীমাংসিত থাকবে, আবার কিছু বিষয় নির্বাচন-পরবর্তী সময়ে সমাধানের জন্য রেখে এগোতে হবে। এটাই বাস্তবতা।

নির্বাচনের আগে নির্বাচন কমিশন বাদে অন্যান্য প্রতিষ্ঠানগুলোকে কতটুকু সাংবিধানিক সুরক্ষা দেওয়া হবে এবং তত্ত্বাবধায়ক সরকারের কাঠামো কেমন হবে— এসব বিষয়ে সুস্পষ্ট সিদ্ধান্ত এখনো আসেনি বলে উল্লেখ করেন তিনি। বলেন, –এই বিষয়গুলো নিয়ে সরকারের পক্ষ থেকে ঝাপসা ভাষায় কথা বলা হচ্ছে। পরিষ্কারভাবে বলা দরকার কোন বিষয়গুলো মীমাংসিত হয়েছে আর কোনগুলো এখনো হয়নি।

বিএনপির আন্দোলনের পটভূমি তুলে ধরে আব্দুস সালাম বলেন, –বিএনপি ১৭ বছর ধরে আন্দোলন করছে। আমরা শুরু থেকেই বলে এসেছি, এই সরকারের পতন ছাড়া কোনো বিকল্প নেই। আজ যারা আন্দোলনে নেমেছেন, তাদের মধ্যে অনেকে কোটাবিরোধী আন্দোলনের মাধ্যমে যুক্ত হয়েছেন। তবে সময়ের প্রেক্ষাপটে কিছু সিদ্ধান্ত বা ঘোষণা সুনির্দিষ্টভাবে আসেনি, তাতে আন্দোলনের যৌক্তিকতা খাটো হয় না।

শহীদ পরিবারের পক্ষ থেকে দেওয়া আন্দোলনের ঘোষণাপত্র নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, –আমরাও চাই এই ঘোষণাপত্র হোক। এটা অযৌক্তিক নয় এবং আমরা কখনোই তা নাকচ করিনি।

সরকারের প্রতি ইঙ্গিত করে তিনি অভিযোগ করেন, –তারা সবকিছু ঘোলা করে সিদ্ধান্তে যেতে চায়। অথচ বলার কথা ছিল— এই বিষয়গুলো মীমাংসিত হয়েছে, আর এইগুলো নিয়ে আলোচনা চলছে। কিন্তু তা না করে, সব কিছুই ধোঁয়াটে রাখা হচ্ছে।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আ. লীগ-বিএনপির বিরুদ্ধে সমান লড়াইয়ের ঘোষণা নাহিদ ইসলামের
আ. লীগ-বিএনপির বিরুদ্ধে সমান লড়াইয়ের ঘোষণা নাহিদ ইসলামের
ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রয়োজনে আবারও বিপ্লব হবে: জামায়াত আমির
ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রয়োজনে আবারও বিপ্লব হবে: জামায়াত আমির
বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদকের মানবিক উদ্যোগ
রামিসার মায়ের চিকিৎসা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদকের মানবিক উদ্যোগ