• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
গণমাধ্যমের পক্ষপাতহীন কর্মকাণ্ডে সংসদ মহিমান্বিত হবে: স্পিকার বেইজিংয়ে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা পেলেন প্রধানমন্ত্রী দেশে ব্যাংক অ্যাকাউন্টের সংখ্যা ১৯ কোটির বেশি: অর্থমন্ত্রী বিশ্বকাপের মাঝেই টাইব্রেকারে আসছে বড় পরিবর্তন! ‘রাজনীতিতে পরোক্ষভাবে ভূমিকা রেখেছেন জুবাইদা রহমান’ বিরোধী দলের মধ্যেই ফ্যাসিবাদী মানসিকতা দেখা যাচ্ছে: রিজভী প্রধানমন্ত্রী তারেক রহমান বেইজিং পৌঁছেছেন আক্তারুল আলম ছিলেন সত্য ও স্বাধীনতার পক্ষে নির্ভীক কণ্ঠস্বর: মঈন খান সংখ্যালঘুদের অধিকার সুরক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার: মির্জা ফখরুল তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

শহীদ ডা. সজীবের মায়ের জন্য অক্সিজেন কনসানট্রেটর দিল বিএনপি

নিজস্ব প্রতিবেদক    ৪ আগস্ট ২০২৫, ১০:২৯ পি.এম.
শহীদ ডা. সজীবের মায়ের জন্য অক্সিজেন কনসানট্রেটর দিল বিএনপি। সংগৃহীত ছবি

‘জুলাই চিকিৎসকদের গল্প’ অনুষ্ঠানে শহীদ ডা. সজীবের মায়ের জন্য অক্সিজেন কনসানট্রেটরের প্রয়োজনীয়তার কথা জানান তাঁর বাবা হালিম সরকার। বিষয়টি নজরে আসার পর বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম তাৎক্ষণিকভাবে কনসানট্রেটর সরবরাহের প্রতিশ্রুতি দেন।

পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দুই দিনের মধ্যেই ডা. সজীবের বাবার হাতে দ্বিতীয় অক্সিজেন কনসানট্রেটর তুলে দেওয়া হয়। এর আগে গত মার্চ মাসে তাঁর মায়ের চিকিৎসার জন্য প্রথম কনসানট্রেটরটি সরবরাহ করা হয়েছিল।

ডা. রফিকুল ইসলাম বলেন, “বিএনপি কথা রাখে। শহীদ পরিবারগুলোর পাশে আমরা সবসময় থাকতে চাই।” তিনি জানান, অনেক শহীদ পরিবারই চরম উপেক্ষার শিকার, বিএনপি তাদের পাশে দাঁড়াতে বদ্ধপরিকর।

অনুষ্ঠানে ডা. সজীবের বাবা তারেক রহমান ও বিএনপির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “আমার ছেলের ত্যাগ বৃথা যায়নি, আজ আমরা অনুভব করছি—দল সত্যিই পাশে আছে।”

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আ. লীগ-বিএনপির বিরুদ্ধে সমান লড়াইয়ের ঘোষণা নাহিদ ইসলামের
আ. লীগ-বিএনপির বিরুদ্ধে সমান লড়াইয়ের ঘোষণা নাহিদ ইসলামের
ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রয়োজনে আবারও বিপ্লব হবে: জামায়াত আমির
ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রয়োজনে আবারও বিপ্লব হবে: জামায়াত আমির
বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদকের মানবিক উদ্যোগ
রামিসার মায়ের চিকিৎসা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদকের মানবিক উদ্যোগ