• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু, লাগবে না ট্রানজিট ফি গণমাধ্যমের পক্ষপাতহীন কর্মকাণ্ডে সংসদ মহিমান্বিত হবে: স্পিকার বেইজিংয়ে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা পেলেন প্রধানমন্ত্রী দেশে ব্যাংক অ্যাকাউন্টের সংখ্যা ১৯ কোটির বেশি: অর্থমন্ত্রী বিশ্বকাপের মাঝেই টাইব্রেকারে আসছে বড় পরিবর্তন! ‘রাজনীতিতে পরোক্ষভাবে ভূমিকা রেখেছেন জুবাইদা রহমান’ বিরোধী দলের মধ্যেই ফ্যাসিবাদী মানসিকতা দেখা যাচ্ছে: রিজভী প্রধানমন্ত্রী তারেক রহমান বেইজিং পৌঁছেছেন আক্তারুল আলম ছিলেন সত্য ও স্বাধীনতার পক্ষে নির্ভীক কণ্ঠস্বর: মঈন খান সংখ্যালঘুদের অধিকার সুরক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার: মির্জা ফখরুল

বিশ্বকাপের মাঝেই টাইব্রেকারে আসছে বড় পরিবর্তন!

ভিওডি স্পোর্টস ডেস্ক    ২৪ জুন ২০২৬, ০৬:০৯ পি.এম.
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের নকআউট পর্ব শুরুর আগেই টাইব্রেকার পদ্ধতিতে পরিবর্তন আনার চিন্তা করছে ফিফা। আগামী ২৮ জুন থেকে শুরু হতে যাওয়া নকআউট পর্বের আগে নিয়মটি কার্যকর করা যায় কি না, তা নিয়ে আলোচনা চলছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থায়। বর্তমানে টাইব্রেকারের আগে দুটি পৃথক কয়েন টস অনুষ্ঠিত হয়। প্রথম টসে নির্ধারিত হয় কোন দল আগে শট নেবে, আর দ্বিতীয় টসের মাধ্যমে ঠিক করা হয় মাঠের কোন প্রান্তে টাইব্রেকার অনুষ্ঠিত হবে।

টাইব্রেকারের আগে দুটি কয়েন টসের প্রচলিত নিয়ম বাতিল করে একটি মাত্র টস চালুর পরিকল্পনা করছে ফিফা। প্রস্তাবিত নিয়ম অনুযায়ী, টসে জয়ী দল দুটি বিকল্পের মধ্যে একটি বেছে নিতে পারবে। প্রথমে শট নেওয়া অথবা নিজেদের সমর্থকদের গ্যালারির সামনে টাইব্রেকার নেওয়ার সুযোগ। বাকি সুবিধাটি পাবে টসে হারা দল।

কেন বদলাচ্ছে দুই টসের নিয়ম?
বর্তমান নিয়মে টাইব্রেকারের আগে অনুষ্ঠিত দুই টসেই একটি দল হারতে পারে। এমন পরিস্থিতিতে দলটি যেমন প্রথম শট নেওয়ার সুযোগ হারায়, তেমনি নিজেদের সমর্থকদের গ্যালারির সামনে টাইব্রেকার নেওয়ার সুবিধাও পায় না। গত মাসে উয়েফা চ্যাম্পিয়নস লিগের ফাইনালে এমন অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিল আর্সেনাল। পিএসজির বিপক্ষে দুই টসেই হেরে যাওয়া ইংলিশ ক্লাবটি শেষ পর্যন্ত টাইব্রেকারেও পরাজিত হয়।

 এ ধরনের সমস্যা দূর করতেই নিয়ম পরিবর্তনের পথে হাঁটছে ফিফা।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টাইমস জানিয়েছে, বিষয়টি নিয়ে ইতোমধ্যে ফুটবলের আইন প্রণয়নকারী সংস্থা আইএফএবির সঙ্গে আলোচনা করেছে ফিফা বা বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি।

টাইব্রেকারে আগে শট নেওয়ার সুবিধা নিয়ে দীর্ঘদিন ধরেই বিতর্ক রয়েছে ফুটবল অঙ্গনে। বিভিন্ন গবেষণায় দেখা গেছে, আগে শট নেওয়া দলগুলোর সাফল্যের হার তুলনামূলক বেশি।  একই সঙ্গে নিজেদের সমর্থকদের উপস্থিতিও খেলোয়াড়দের মানসিকভাবে উজ্জীবিত করতে পারে বলে মনে করেন বিশেষজ্ঞরা।

এ কারণেই একটি দল যেন দুই ধরনের সুবিধাই একসঙ্গে না পায়, সে বিষয়টি বিবেচনায় নিচ্ছে ফিফা।

সংস্থাটির বিশ্বাস, আগে শট নেওয়া এবং সমর্থকদের গ্যালারির সামনে টাইব্রেকার নেওয়ার সুযোগ একই দলের হাতে গেলে প্রতিপক্ষ অসুবিধায় পড়তে পারে। তাই টসে জয়ী দলকে দুটি সুবিধার মধ্যে যেকোনো একটি বেছে নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে।

তবে এসব সুবিধা সব সময় ম্যাচের ফল নির্ধারণ করে না। ২০২২ বিশ্বকাপের ফাইনালই তার বড় উদাহরণ। সেই ম্যাচে আগে শট নেওয়া এবং গোলপোস্ট বেছে নেওয়ার সুযোগ পেয়েছিল ফ্রান্স, কিন্তু শেষ পর্যন্ত টাইব্রেকারে জয় তুলে নেয় আর্জেন্টিনা।

সবকিছু ঠিক থাকলে আগামী দু–একদিনের মধ্যেই এ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে।

ভিওডি বাংলা/আরআই/এফএ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
লড়াইয়ে জমে উঠছে ক্রোয়েশিয়া-পানামা ম্যাচ
লড়াইয়ে জমে উঠছে ক্রোয়েশিয়া-পানামা ম্যাচ
ঘানার রক্ষণদেয়াল ভাঙতে ব্যর্থ ইংল্যান্ড
ঘানার রক্ষণদেয়াল ভাঙতে ব্যর্থ ইংল্যান্ড
‘মেসি সর্বকালের সেরা’, মন্তব্যটি ভুয়া: রোনালদো
‘মেসি সর্বকালের সেরা’, মন্তব্যটি ভুয়া: রোনালদো