• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ঘানার রক্ষণদেয়াল ভাঙতে ব্যর্থ ইংল্যান্ড

ভিওডি স্পোর্টস ডেস্ক    ২৪ জুন ২০২৬, ০৫:৩৬ এ.এম.
ছবি: সংগৃহীত

বল দখল ও আক্রমণে আধিপত্য দেখালেও গোলের দেখা পায়নি ইংল্যান্ড। দুর্দান্ত রক্ষণভাগের কারণে হ্যারি কেইন ও জুড বেলিংহ্যামদের একাধিক চেষ্টা রুখে দিয়ে ঘানা নিশ্চিত করেছে মূল্যবান এক ড্র। শেষ পর্যন্ত গোলশূন্য সমতায় মাঠ ছাড়ে দুই দল।

বোস্টনের স্টেডিয়ামে ‘এল’ গ্রুপের ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ভঙ্গিতে খেলতে থাকে ইংল্যান্ড। তবে একের পর এক সুযোগ তৈরি করেও গোলের খাতা খুলতে ব্যর্থ হন হ্যারি কেইনরা। ফলে প্রথমার্ধ থেকেই ম্যাচে সমতা বজায় থাকে।

বিরতির পরও একই চিত্র দেখা যায়। আক্রমণের ধার আরও বাড়ালেও কাঙ্ক্ষিত গোল পায়নি ইংলিশরা। ঘানার সংগঠিত রক্ষণভাগ তাদের প্রতিটি প্রচেষ্টাকে ব্যর্থ করে দেয়।

ম্যাচের ৮৬তম মিনিটে সবচেয়ে কাছাকাছি সুযোগ পায় ইংল্যান্ড। বুকায়ো সাকার নেওয়া শট দারুণভাবে রুখে দেন ঘানার গোলরক্ষক। সেই আক্রমণে বল একবার পোস্টে লেগে ফিরে আসে। ফিরতি বলেও হ্যারি কেইনের জোরালো শট ক্রসবারের ওপর দিয়ে চলে যায়।

শেষ পর্যন্ত গোলের দেখা না পেয়ে হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয় ইংল্যান্ডকে। অন্যদিকে দৃঢ় রক্ষণ প্রদর্শন করে মূল্যবান এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে ঘানা।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৩৯ বছরে পা, অপূর্ণতা পেরিয়ে বিশ্বজয়ের নায়ক মেসি
৩৯ বছরে পা, অপূর্ণতা পেরিয়ে বিশ্বজয়ের নায়ক মেসি
মেসির প্রথম গোল নিয়ে প্রশ্ন
মেসির প্রথম গোল নিয়ে প্রশ্ন
এমবাপের জোড়া গোলে নকআউটে ফ্রান্স
এমবাপের জোড়া গোলে নকআউটে ফ্রান্স