• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
দ্বিতীয় পদ্মাসেতু নির্মাণের উদ্যোগে নতুন অগ্রগতি হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু, লাগবে না ট্রানজিট ফি গণমাধ্যমের পক্ষপাতহীন কর্মকাণ্ডে সংসদ মহিমান্বিত হবে: স্পিকার বেইজিংয়ে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা পেলেন প্রধানমন্ত্রী দেশে ব্যাংক অ্যাকাউন্টের সংখ্যা ১৯ কোটির বেশি: অর্থমন্ত্রী বিশ্বকাপের মাঝেই টাইব্রেকারে আসছে বড় পরিবর্তন! ‘রাজনীতিতে পরোক্ষভাবে ভূমিকা রেখেছেন জুবাইদা রহমান’ বিরোধী দলের মধ্যেই ফ্যাসিবাদী মানসিকতা দেখা যাচ্ছে: রিজভী প্রধানমন্ত্রী তারেক রহমান বেইজিং পৌঁছেছেন আক্তারুল আলম ছিলেন সত্য ও স্বাধীনতার পক্ষে নির্ভীক কণ্ঠস্বর: মঈন খান

কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া

ক্রীড়া প্রতিবেদক    ২৪ জুন ২০২৬, ১০:২৮ এ.এম.
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের ‘কে’ গ্রুপে টানা দ্বিতীয় জয় তুলে নিয়ে নকআউট পর্ব নিশ্চিত করেছে কলম্বিয়া। ডিআর কঙ্গোকে ১-০ গোলে হারিয়ে দুই ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে উঠেছে দক্ষিণ আমেরিকার দলটি।

বুধবার (২৪ জুন) মেক্সিকোর গুয়াদালাহারায় অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে দুই দল। তবে প্রথমার্ধে একাধিক সুযোগ তৈরি করেও গোলের দেখা পায়নি কেউ।

কলম্বিয়ার হয়ে লুইস দিয়াজ, হামেস রদ্রিগেজ ও ড্যানিয়েল মুনিওজ ছিলেন সবচেয়ে সক্রিয়। প্রথমার্ধে মুনিওজের একটি গোল অফসাইডের কারণে বাতিল হয়। অন্যদিকে ডিআর কঙ্গোর গোলরক্ষক লিওনেল এমপাসি একের পর এক দারুণ সেভ করে দলকে ম্যাচে টিকিয়ে রাখেন।

বিরতির পর আক্রমণের গতি আরও বাড়ায় কলম্বিয়া। লুইস দিয়াজ দুইবার বল জালে পাঠালেও একটি ফাউল এবং অন্যটি অফসাইডের কারণে গোল হিসেবে গণ্য হয়নি। তবে শেষ পর্যন্ত ডিফেন্ডার ড্যানিয়েল মুনিওজই ম্যাচের নিষ্পত্তি করেন। তার একমাত্র গোলেই ১-০ ব্যবধানে জয় তুলে নেয় কলম্বিয়া।

এই জয়ে দুই ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে ‘কে’ গ্রুপের শীর্ষস্থান আরও শক্ত করেছে কলম্বিয়া। একই সঙ্গে নিশ্চিত করেছে নকআউট পর্বে জায়গা। শেষ ম্যাচে পর্তুগালের বিপক্ষে ড্র করলেই গ্রুপসেরা হিসেবে শেষ ষোলোতে উঠবে তারা। দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে পর্তুগাল।

অন্যদিকে, ডিআর কঙ্গোর বিদায় এখনও নিশ্চিত হয়নি। শেষ ম্যাচে উজবেকিস্তানকে হারাতে পারলে দ্বিতীয় সেরা দল অথবা সেরা তৃতীয় দলগুলোর একটি হিসেবে পরবর্তী পর্বে ওঠার সুযোগ থাকবে তাদের।

গ্রুপপর্বের শেষ রাউন্ডে আগামী ২৭ জুন একই সময়ে মাঠে নামবে চার দল। আটলান্টায় উজবেকিস্তানের মুখোমুখি হবে ডিআর কঙ্গো। আর মায়ামিতে গ্রুপসেরার লড়াইয়ে পর্তুগালের বিপক্ষে খেলবে কলম্বিয়া।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
লড়াইয়ে জমে উঠছে ক্রোয়েশিয়া-পানামা ম্যাচ
লড়াইয়ে জমে উঠছে ক্রোয়েশিয়া-পানামা ম্যাচ
ঘানার রক্ষণদেয়াল ভাঙতে ব্যর্থ ইংল্যান্ড
ঘানার রক্ষণদেয়াল ভাঙতে ব্যর্থ ইংল্যান্ড
‘মেসি সর্বকালের সেরা’, মন্তব্যটি ভুয়া: রোনালদো
‘মেসি সর্বকালের সেরা’, মন্তব্যটি ভুয়া: রোনালদো