• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

‘শেখ পরিবার ও আওয়ামী লীগ কর্মীরা কাপুরুষ’: শফিকুল আলম

ভিওডি বাংলা ডেস্ক    ৫ আগস্ট ২০২৫, ১০:২৪ পি.এম.
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সংগৃহীত ছবি

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম শেখ পরিবার ও আওয়ামী লীগ কর্মীদের ‘একঝাঁক কাপুরুষ’ হিসেবে আখ্যা দিয়েছেন।

মঙ্গলবার (৫ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি লেখেন, “তারা টানা ১৫ বছর ক্ষমতায় থাকতে পেরেছে শুধুমাত্র এ কারণে যে, তারা হাজার হাজার পুলিশ, সেনা ও নিরাপত্তা কর্মকর্তাকে তাদের ইচ্ছাধীন হত্যাকারী বাহিনীতে পরিণত করতে পেরেছিল।”

তিনি বলেন, “এই কিলিং স্কোয়াডগুলোর সহযোগিতা না থাকলে শেখ হাসিনা, তার পরিবার এবং আওয়ামী লীগ বহু আগেই নিশ্চিহ্ন হয়ে যেত।”

শফিকুল আলম আরও দাবি করেন, “গত বছরের জুলাইয়ে যখন তরুণ-তরুণীরা ‘ডেথ স্কোয়াড’-এর বিরুদ্ধে রাস্তায় নেমেছিল, তখন আওয়ামী লীগ কর্মীরা পালিয়ে গিয়েছিল। তারা কয়েক মিলিয়ন বিপ্লবীর মুখোমুখি হওয়ার সাহস দেখাতে পারেনি।”

স্ট্যাটাসে তিনি লেখেন, “আমি নিশ্চিত, তারা আর কখনো ফিরতে পারবে না। কাপুরুষরা কখনোই ফিরে আসতে পারে না।”

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঢাকায় ভোটকেন্দ্রে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ
ঢাকায় ভোটকেন্দ্রে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ
ফেব্রুয়ারিতে এলপিজির দাম বাড়ল ৫০ টাকা
ফেব্রুয়ারিতে এলপিজির দাম বাড়ল ৫০ টাকা
পে স্কেল বাস্তবায়নের দাবিতে তিন দিনের কর্মসূচি ঘোষণা
পে স্কেল বাস্তবায়নের দাবিতে তিন দিনের কর্মসূচি ঘোষণা