• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
‘রাজনীতিতে পরোক্ষভাবে ভূমিকা রেখেছেন জুবাইদা রহমান’ বিরোধী দলের মধ্যেই ফ্যাসিবাদী মানসিকতা দেখা যাচ্ছে: রিজভী প্রধানমন্ত্রী তারেক রহমান বেইজিং পৌঁছেছেন আক্তারুল আলম ছিলেন সত্য ও স্বাধীনতার পক্ষে নির্ভীক কণ্ঠস্বর: মঈন খান সংখ্যালঘুদের অধিকার সুরক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার: মির্জা ফখরুল তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ দালিয়ান থেকে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী ১৪ মাস পর ফিরছে ভিটামিন ‘এ’ ক্যাপসুল কর্মসূচি, শুরু ২৮ জুন বৈশ্বিক অর্থনৈতিক আলোচনায় যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান হরমুজে আটকে পড়া ১১ হাজার নাবিক সরাতে অভিযান শুরু

বিএনপি বিরোধী শক্তিশালী জোট গঠনে তৎপর জামায়াত

নিজস্ব প্রতিবেদক    ৮ আগস্ট ২০২৫, ০৪:১৭ পি.এম.
ছবি: সংগৃহীত

বিএনপি বিরোধী শক্তিশালী জোট গঠনে তৎপর জামায়াতে ইসলামী। ধর্মভিত্তিক দল ছাড়াও এই জোটের শরিক হতে পারে মধ্যপন্থিরা। গুঞ্জন আছে এনসিপিকে জোটে ভেড়ানোরও। তবে জামায়াতের সভা-সমাবেশে যোগ দেয়াকে নির্বাচনী নয়, বরং সংস্কারেকন্দ্রিক জোট বলছে তরুণদের দলটি। প্রত্যাশিত জোট হলে নির্বাচনে ভালো ফলাফলের আশা জামায়াতের। আর বিএনপির অভিযোগ, পিআর পদ্ধতিতে নির্বাচনসহ নানা দাবি তুলে আওয়ামী লীগকে পুর্নবাসন চেষ্টা করছে।

জামায়াত অনেকটা আটঘাট বেঁধেই নেমেছে। ইসলামী আন্দোলনসহ অন্যান্য ইসলামী দল এবং বেশকিছু মধ্যপন্থি দল নিয়ে জোটের চেষ্টায় দলটি। এরইমধ্যে সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের সমাবেশে বিএনপিকে দেখা না গেলেও এনসিপি, গণঅধিকারসহ ইসলামী দলগুলোর সরব উপস্থিতির দেখা মিলেছে। রাজনীতির মাঠে চাউর হয়েছে, এসব দল মিলে হতে যাচ্ছে বিএনপিবিরোধী নির্বাচনী জোট।

ইসলামী দল ও সমমনাদের নিয়ে শক্তিশালী জোটের ব্যাপারে আশাবাদী জামায়াত। প্রত্যাশিত জোট হলে ভালো ফলাফলের ব্যাপারে আত্মবিশ্বাসী দলটি।

জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, আমরা ৩০০ আসনেই নির্বাচন করব। তবে এককভাবে জামায়াতে ইসলামী সমমনা দলগুলো নিয়ে সিট সমঝোতার মাধ্যমে এই নির্বাচন করবে। জামায়াত অবশ্যই এবার জনগণের আস্থা পাবে বলে আমরা বিশ্বাস করি।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আ. লীগ-বিএনপির বিরুদ্ধে সমান লড়াইয়ের ঘোষণা নাহিদ ইসলামের
আ. লীগ-বিএনপির বিরুদ্ধে সমান লড়াইয়ের ঘোষণা নাহিদ ইসলামের
ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রয়োজনে আবারও বিপ্লব হবে: জামায়াত আমির
ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রয়োজনে আবারও বিপ্লব হবে: জামায়াত আমির
বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদকের মানবিক উদ্যোগ
রামিসার মায়ের চিকিৎসা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদকের মানবিক উদ্যোগ