• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
‘রাজনীতিতে পরোক্ষভাবে ভূমিকা রেখেছেন জুবাইদা রহমান’ বিরোধী দলের মধ্যেই ফ্যাসিবাদী মানসিকতা দেখা যাচ্ছে: রিজভী প্রধানমন্ত্রী তারেক রহমান বেইজিং পৌঁছেছেন আক্তারুল আলম ছিলেন সত্য ও স্বাধীনতার পক্ষে নির্ভীক কণ্ঠস্বর: মঈন খান সংখ্যালঘুদের অধিকার সুরক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার: মির্জা ফখরুল তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ দালিয়ান থেকে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী ১৪ মাস পর ফিরছে ভিটামিন ‘এ’ ক্যাপসুল কর্মসূচি, শুরু ২৮ জুন বৈশ্বিক অর্থনৈতিক আলোচনায় যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান হরমুজে আটকে পড়া ১১ হাজার নাবিক সরাতে অভিযান শুরু

এক সময় বিএনপির প্রচার তুলে ধরার মত কোন গণমাধ্যম ছিল না : মাহফুজ কবির

   ৯ আগস্ট ২০২৫, ০৯:৪৬ পি.এম.
জাতীয়তাবাদী প্রচার দলের সভাপতি। ছবি: ভিওডি বাংলা

জাতীয়তাবাদী প্রচার দলের সভাপতি মাহফুজ কবির মুক্তা বলেন, আমাদের বিরুদ্ধে যে অপ্রচার হতো তার জবাব দেওয়ার জন্য বিএনপির কোন গণমাধ্যম ছিল না। একটা প্রোগ্রামে যেখানে এক সাথে ১০ জন মানুষ যেতে পারত না সেখানে সেল কেমন করে হবে।

শনিবার ( ০৯ আগস্ট) পাবনায় ধানের শীষের নির্বাচনী প্রচার সভায় তিনি এ কথা বলেন।

মাহফুজ কবির বলেন, পাবনায় বিএনপির কর্মসূচীগুলো প্রচার করার মতো কোন গণমাধ্যম ছিলনা। সেই সময় সবুজের মাধ্যমে প্রচারদল গঠন করে পাবনা বিএনপির সংবাদসমূহ প্রচার করতে আমরা সক্ষম হই।

তিনি বলেন, বাংলাদেশে যে কয়েকটি জেলায় বিএনপির কর্মসূচী সমূহ ভালোভাবে প্রচার হতো তার মধ্যে পাবনা জেলা অন্যতম এবং আমি মনে করি সেটিরও গুরুত্বপূর্ণ অবদান হাবিব ভাইয়ের।

মাহফুজ কবির স্মৃতিচারণ করে বলেন, আমি মনে করি হাবিব ভাই আমার জীবনের জন্য আশীর্বাদ। কারণ আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গ্রেফতার হই, তখন অনেকেই ভয়ে আমার মুক্তি জন্য কথা বলে নাই। কিন্তু আমি জেলখানায় গিয়ে জানতে পারি বিভিন্ন চ্যানেলে হাবিব ভাই নিয়মিত আমার মুক্তির দাবী করেছেন।

সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সন উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, পাবনা জেলা মহিলা দলের সভাপতি  পূর্ণিমা ইসলাম, প্রচারদলের সাধারণ সম্পাদক আকবর হোসেন, দপ্তর সম্পাদক সাইফুল ইসলামসহ পাবনা জেলা প্রচারদল ও বিএনপির বিভিন্ন পর্যায় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আ. লীগ-বিএনপির বিরুদ্ধে সমান লড়াইয়ের ঘোষণা নাহিদ ইসলামের
আ. লীগ-বিএনপির বিরুদ্ধে সমান লড়াইয়ের ঘোষণা নাহিদ ইসলামের
ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রয়োজনে আবারও বিপ্লব হবে: জামায়াত আমির
ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রয়োজনে আবারও বিপ্লব হবে: জামায়াত আমির
বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদকের মানবিক উদ্যোগ
রামিসার মায়ের চিকিৎসা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদকের মানবিক উদ্যোগ