• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

খসড়া ভোটার তালিকা প্রকাশ, ২১ আগস্ট পর্যন্ত সংশোধন

নিজস্ব প্রতিবেদক    ১০ আগস্ট ২০২৫, ১০:৫৮ এ.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

নির্বাচন কমিশন (ইসি) হালনাগাদ ভোটার তালিকার খসড়া প্রকাশ করেছে। খসড়া তালিকায় কারও তথ্য ভুল থাকলে সংশোধনের সুযোগ থাকবে আগামী ২১ আগস্ট পর্যন্ত, যা মিলবে ১২ দিনব্যাপী।

আজ রোববার (১০ আগস্ট) ইসির জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম জানান, সারাদেশের উপজেলা ও থানা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে সংশ্লিষ্ট এলাকার খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। কোনো ভুল, ত্রুটি কিংবা তথ্যবিভ্রাট থাকলে সংশ্লিষ্ট ব্যক্তি তা সংশোধনের আবেদন করতে পারবেন।

এবারের হালনাগাদে প্রায় ৪৪ লাখ নতুন ভোটার অন্তর্ভুক্ত হয়েছেন। এদের তথ্যই খসড়া সম্পূরক তালিকায় প্রকাশ করা হয়েছে।

সম্পূরক তালিকা প্রকাশের পর ভোটার তালিকায় নতুন নাম অন্তর্ভুক্তি, মৃত বা অযোগ্য ব্যক্তির নাম কর্তন, ভোটার স্থানান্তর এবং যেকোনো সংশোধনের জন্য নির্ধারিত ফরম (ফরম-২, ফরম-১২, ফরম-১৩ ও ফরম-১৪) পূরণ করে আবেদন করতে হবে ২১ আগস্টের মধ্যে।

প্রাপ্ত আবেদনসমূহ উপজেলা/থানা নির্বাচন কর্মকর্তা ও রেজিস্ট্রেশন অফিসার কর্তৃক নিষ্পত্তি করা হবে ২৪ আগস্টের মধ্যে। সব কার্যক্রম শেষে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ৩১ আগস্ট।

বর্তমানে দেশে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন।

এছাড়া, যাদের বয়স ৩১ অক্টোবর ২০২৫ তারিখের মধ্যে ১৮ বছর পূর্ণ হবে, তারাও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হবেন।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফাইল ছবি
বীর মুক্তিযোদ্ধাদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করবে সরকার: প্রধানমন্ত্রী
ফাইল ছবি
স্থানীয় সরকার নির্বাচন ২৭ আগস্ট ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ
ছবি : সংগৃহীত
আইনানুগ প্রক্রিয়ায় আওয়ামী লীগের ভাগ্য নির্ধারিত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী