• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে মালয়েশিয়া যাচ্ছেন প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক    ১০ আগস্ট ২০২৫, ১১:১৪ এ.এম.
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক সম্পর্ক জোরদারে উদ্যোগী অন্তর্বর্তীকালীন সরকার। এই ধারাবাহিকতায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে তিন দিনের সরকারি সফরে মালয়েশিয়া যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

আগামী সোমবার (১১ আগস্ট) মালয়েশিয়া রওনা হবেন তিনি। সফরের দ্বিতীয় দিন, মঙ্গলবার (১২ আগস্ট) কুয়ালালামপুরে দুই দেশের সরকারপ্রধানের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে।

সফরকালে প্রতিরক্ষা, জ্বালানি, হালাল খাদ্যসহ অন্তত পাঁচটি খাতে দ্বিপাক্ষিক সহযোগিতার লক্ষ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হতে পারে। এ ছাড়া মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী প্রেরণসংক্রান্ত জটিলতা নিরসন, ব্যবসা-বাণিজ্য প্রসার, উচ্চশিক্ষা, রোহিঙ্গা সংকট এবং আসিয়ানসহ আন্তর্জাতিক ফোরামে পারস্পরিক সহযোগিতা নিয়ে আলোচনা হবে বলে আশা করা যাচ্ছে।

প্রসঙ্গত, অন্তর্বর্তী সরকার গঠনের পর প্রথম কোনো বিদেশি সরকারপ্রধান হিসেবে গত অক্টোবর মাসে ঢাকা সফর করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। তারই ধারাবাহিকতায় এবার বাংলাদেশ সফর করছেন প্রধান উপদেষ্টা।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শর্ত অনুকূল না হলে ডিপিওয়ার্ল্ডের সঙ্গে এনসিটি চুক্তি নয়
নৌপরিবহন উপদেষ্টা শর্ত অনুকূল না হলে ডিপিওয়ার্ল্ডের সঙ্গে এনসিটি চুক্তি নয়
নির্বাচনকে কেন্দ্র করে অসংখ্য অপতথ্য মোকাবেলা করছে সরকার
প্রেস সচিব: নির্বাচনকে কেন্দ্র করে অসংখ্য অপতথ্য মোকাবেলা করছে সরকার
ঢাকায় ভোটকেন্দ্রে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ
ঢাকায় ভোটকেন্দ্রে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ