• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
আবারও আন্দোলনের প্রস্তুতি নিচ্ছি: নাহিদ ইসলাম দ্রুত খুলছে মালয়েশিয়ার শ্রম বাজার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন জঙ্গি হামলার শঙ্কা নেই, পরিস্থিতি মোকাবিলায় আছে জোর প্রস্তুতি: ডিএমপি কমিশনার হরমুজ দিয়ে চলাচলে টোল দিতে হবে রিয়ালে: ইরান পরীক্ষার হল পরিদর্শনে যেতে পারবেন না এমপিরা: শিক্ষামন্ত্রী হরমুজ থেকে মাইন অপসারণে তৎপরতা শুরু মার্কিন প্রতিরক্ষা বাহিনীর সুপিরিয়র কমান্ডিং পর্যায়ে ইনু পড়েন না, ট্রাইব্যুনালকে জানালেন আইনজীবী শহীদ হারুনের পরিবারের জন্য বাড়ি উপহার দিলেন প্রধানমন্ত্রী দুর্নীতি বন্ধ করা গেলে অর্থ কোনো সমস্যা হবে না:  আবদুস সালাম ১৪ মে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

কাশ্মিরে মেঘ বিস্ফোরণে ৩৮ নিহত, শতাধিক নিখোঁজ

আন্তর্জাতিক ডেস্ক    ১৪ আগস্ট ২০২৫, ০৯:২৯ পি.এম.
ভয়াবহ মেঘ বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত জম্মু ও কাশ্মিরের চোশিটি গ্রাম। সংগৃহীত ছবি

ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মিরের চোশিটি গ্রামে ভয়াবহ মেঘ বিস্ফোরণে (ক্লাউড বার্স্ট) অন্তত ৩৮ জন নিহত ও শতাধিক মানুষ নিখোঁজ হয়েছেন। বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে কিস্তওয়ার বিভাগে এ ঘটনা ঘটে।

স্থানীয় কর্মকর্তারা জানান, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। ক্ষতিগ্রস্ত এলাকায় বহু ঘরবাড়ি, সেতু ও রাস্তা ভেঙে গেছে। আকস্মিক বন্যার স্রোতে বহু মানুষ গৃহহীন হয়েছেন এবং প্রাণ বাঁচাতে পাহাড়ি এলাকায় আশ্রয় নিয়েছেন।

দুর্গম এলাকা হওয়ায় উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। গত কয়েকদিনের ঝড়ে রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত থাকায় উদ্ধারকারীরা অতিরিক্ত সমস্যায় পড়ছেন। ঘটনাস্থল শ্রীনগর থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে হওয়ায় ত্রাণ পৌঁছাতেও সময় লাগছে। সেনাবাহিনী, দুর্যোগ মোকাবিলা দল (এনডিআরএফ) ও স্থানীয় স্বেচ্ছাসেবীরা যৌথভাবে উদ্ধার অভিযান চালাচ্ছে।

কাশ্মিরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ ঘটনাটিকে ‘মর্মান্তিক’ উল্লেখ করে ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস দিয়েছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রয়োজনীয় সব ধরনের সহায়তা পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি নিহতদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন।

প্রসঙ্গত, মেঘ বিস্ফোরণ একটি প্রাকৃতিক দুর্যোগ, যেখানে অল্প সময়ের মধ্যে অস্বাভাবিক বৃষ্টিপাতে আকস্মিক বন্যা দেখা দেয় এবং নিম্নাঞ্চলের সবকিছু ভাসিয়ে নিয়ে যায়। এর আগে ৫ আগস্ট ভারতের উত্তরাখণ্ডের ধারালি শহরে একই ধরনের ঘটনায় অন্তত ৭০ জনের প্রাণহানি ঘটে বলে আশঙ্কা করা হয়।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইসলামাবাদ বৈঠকের বিস্তারিত জানাল ইরান
পাকিস্তানকে ধন্যবাদ ইসলামাবাদ বৈঠকের বিস্তারিত জানাল ইরান
ইরান-যুক্তরাষ্ট্রকে যুদ্ধবিরতি বজায় রাখার আহ্বান পাকিস্তানের
ইরান-যুক্তরাষ্ট্রকে যুদ্ধবিরতি বজায় রাখার আহ্বান পাকিস্তানের
সমঝোতা ছাড়াই পাকিস্তান ছাড়ছে মার্কিন প্রতিনিধি দল
সমঝোতা ছাড়াই পাকিস্তান ছাড়ছে মার্কিন প্রতিনিধি দল