• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ইরানে বিক্ষোভে নিহত ২,৯৮৬ জনের নাম প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক    ২ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৩ এ.এম.
ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান। সংগৃহীত ছবি
ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান। সংগৃহীত ছবি

ইরানে সাম্প্রতিক বিক্ষোভে নিহতদের নাম প্রকাশ করেছে দেশটির প্রেসিডেন্ট কার্যালয়। রোববার প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, ২০২৫ সালের শেষদিকে শুরু হওয়া বিক্ষোভে নিহত প্রায় তিন হাজার মানুষের মধ্যে ২ হাজার ৯৮৬ জনের পরিচয় নিশ্চিত করা হয়েছে। তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি এ তথ্য জানিয়েছে।

প্রেসিডেন্ট কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, এই তালিকা প্রকাশ প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানের স্বচ্ছতা, দায়িত্বশীলতা ও জবাবদিহিতার নীতিরই অংশ। বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, সাম্প্রতিক ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন, তারা সবাই এই দেশের সন্তান। 

বিবৃতিতে বলা হয়, ইরান মানবজীবনকে কেবল রাজনৈতিক স্বার্থে ব্যবহৃত কোনো সংখ্যা হিসেবে দেখে না; বরং প্রতিটি নিহত ব্যক্তিকে একটি পূর্ণাঙ্গ জীবন হিসেবে বিবেচনা করা হয়।

প্রেসিডেন্ট কার্যালয়ের প্রকাশিত তালিকায় নিহতদের মধ্যে সাধারণ নাগরিকের পাশাপাশি নিরাপত্তা বাহিনীর সদস্যরাও রয়েছেন। তবে এখনো ১৩১ জনের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের পরিচয় নির্ধারণের কাজ চলমান রয়েছে।

ভিওডি বাংলা/ আরিফ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইউরোপজুড়ে ভয়াবহ তাপপ্রবাহে ফ্রান্স, বেলজিয়াম ও নেদারল্যান্ডসে কয়েক হাজার মৃত্যুর ঘটনা ঘটেছে। ছবি: সংগৃহীত
ইউরোপে তীব্র তাপপ্রবাহে ৩ দেশে ৩ হাজার ৭শ’ মৃত্যু
ছবি: সংগৃহীত
ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃত বেড়ে ২ হাজার ৬৪৫
ছবি: সংগৃহীত
খামেনির জানাজা বয়কট করতে বিভিন্ন দেশকে চাপ দিয়েছিল যুক্তরাষ্ট্র