• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
‘রাজনীতিতে পরোক্ষভাবে ভূমিকা রেখেছেন জুবাইদা রহমান’ বিরোধী দলের মধ্যেই ফ্যাসিবাদী মানসিকতা দেখা যাচ্ছে: রিজভী প্রধানমন্ত্রী তারেক রহমান বেইজিং পৌঁছেছেন আক্তারুল আলম ছিলেন সত্য ও স্বাধীনতার পক্ষে নির্ভীক কণ্ঠস্বর: মঈন খান সংখ্যালঘুদের অধিকার সুরক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার: মির্জা ফখরুল তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ দালিয়ান থেকে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী ১৪ মাস পর ফিরছে ভিটামিন ‘এ’ ক্যাপসুল কর্মসূচি, শুরু ২৮ জুন বৈশ্বিক অর্থনৈতিক আলোচনায় যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান হরমুজে আটকে পড়া ১১ হাজার নাবিক সরাতে অভিযান শুরু

ভোট গণনার আগ পর্যন্ত নির্বাচন নিয়ে শঙ্কা আছে: গয়েশ্বর

নিজস্ব প্রতিবেদক    ১৫ আগস্ট ২০২৫, ০১:৪৭ পি.এম.
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। ছবি: সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ভোট গণনার আগ পর্যন্ত নির্বাচন নিয়ে জনমনে আশঙ্কা রয়েছে। নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। আমরা সতর্ক থাকবো। কারো পাতা ফাঁদে পা দেবো না।

শুক্রবার (১৫ আগস্ট) সকালে রাজধানীর নয়াপলটনে দলের কেন্দ্রী কার্যারয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে আয়োজিত দোয়া অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি।

গয়েশ্বর বলেন, ‘এখনো গণতন্ত্র হাতের নাগালের বাইরে। আমরা বিশ্বাস করতে চাই নির্বাচন হবে। তবে ভোট গণনার আগ পর্যন্ত নির্বাচন নিয়ে শঙ্কা রয়েছে।’

তিনি বলেন, ‘খালেদা জিয়া জাতির অভিভাবক হয়েছেন। তিনি শুধু বিএনপির চেয়ারপারসন নন, লড়ে যাচ্ছেন গণতন্ত্রের জন্য। বেগম জিয়া নিজে কখনো জন্মদিন পালন করতে না, আমরাই করতাম।’

নজরুল ইসলাম খান বলেন, ‘জনপ্রিয়তার কারণে খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিল আওয়ামী লীগ।’

খালেদা জিয়ার জেল জীবনে নিপিড়নের সঙ্গে যারা জড়িত তাদের বিচার দাবি জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, ‘বিশেষ একটি রাজনৈতিক দলের চাপে, নেতাকর্মীদের কথা বিবেচনা করে ২০০৮ সালে নির্বাচনে যেতে হয়েছিল বেগম জিয়াকে।’

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আ. লীগ-বিএনপির বিরুদ্ধে সমান লড়াইয়ের ঘোষণা নাহিদ ইসলামের
আ. লীগ-বিএনপির বিরুদ্ধে সমান লড়াইয়ের ঘোষণা নাহিদ ইসলামের
ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রয়োজনে আবারও বিপ্লব হবে: জামায়াত আমির
ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রয়োজনে আবারও বিপ্লব হবে: জামায়াত আমির
বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদকের মানবিক উদ্যোগ
রামিসার মায়ের চিকিৎসা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদকের মানবিক উদ্যোগ