• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
দুই শিশুকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ বিদ্যুতের দাম ১৭ থেকে ২১ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব পশ্চিমবঙ্গের নির্বাচনের প্রভাব বাংলাদেশে পড়বে না ডেমরায় বাসায় ঢুকে অস্ত্রের মুখে ডাকাতি জবির বাসে নবীনদের হেনস্তা করলে কঠোর শাস্তির নির্দেশ শাপলা চত্বরের প্রতিবাদহীনতাই কাল হয়েছিল : আলী হাসান উসামা রাষ্ট্র ও রাজনীতিকে প্রশ্ন করতে পারাটাই হচ্ছে গণমাধ্যমের দক্ষতা : তথ্যমন্ত্রী বেসরকারি বিশ্ববিদ্যালয়কে জঙ্গি কারখানা হতে দেবো না : শিক্ষামন্ত্রী গুলিবিদ্ধ যুবককে ঢাকায় নেয়ার পথে অ্যাম্বুলেন্সেও গুলি মানবাধিকারকর্মীরা জনকল্যাণে নিঃস্বার্থভাবে কাজ করে : আবদুস সালাম

আল্লাহ ছাড়া বিএনপিকে কেউ রুখতে পারবে না : ফারুক

নিজস্ব প্রতিবেদক    ১৫ আগস্ট ২০২৫, ০২:২০ পি.এম.
বিএনপি চেয়াপার্সনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। ছবি: সংগৃহীত

বিএনপি চেয়াপার্সনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, যদি এই দেশে সুষ্ঠু নির্বাচন হয়, আল্লাহ ছাড়া কেউ ধানের শীষকে রুখতে পারবে না।

শুক্রবার (১৫ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ কর্মজীবী দল কর্তৃক আয়োজিত বেগম জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ফারুক বলেন, আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের যে ট্রেন চালু হয়েছে, তাতে আপনারা মানুষের সমর্থন তখনই পাবেন যখন বয়োজ্যেষ্ঠদের সম্মান করবেন। গ্রামে যারা অত্যাচার করে, তাদের রুখে দেবেন। পদ নয় বরং দলকে ভালোবাসবেন।

তিনি বলেন, আওয়ামী বিরোধী যারা বুকের রক্ত দিয়ে দেশের স্বাধীনতা এনেছে, তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে দেশে অস্থিরতা সৃষ্টি করলে দেশের মানুষ সেটা রুখে দেবে। এই দেশটা এখন জনগণের। এটা এখন আর হাসিনার বাংলাদেশ নয়। এখন বিচারকের আদালতে আর লাথি মারা হবে না। আমার ভোট এখন আমিই দেব, যে ভোটের জন্য আমরা আত্মাহুতি দিয়েছি। যদি এই দেশে একটি সুষ্ঠু নির্বাচন হয়, আল্লাহ ছাড়া কেউ ধানের শীষকে রুখতে পারবে না।

তিনি আরও বলেন, এই দেশে পিআর, ইভিএম কিছুই টিকতে পারেনি। ক্ষমতায় যখন ছিলেন, তখন লুট করেছিলেন। প্রতিবেশী দেশকে সবকিছু দিয়ে দিয়েছিলেন। এখন ভালোবেসে তো সেখানেই চলে গেছেন। ভালোবাসায় ওখানেই থাকেন, উসকানি আর দিয়েন না। ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য বাংলাদেশের মানুষ প্রস্তুত আছে।

সভায় উপস্থিত ছিলেন বিএনপি চেয়াপার্সনের উপদেষ্টা হারুনুর রশিদ, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ প্রমুখ।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শাপলা চত্বরের ঘটনা তদন্তে স্বাধীন কমিশন চান জামায়াত আমির
শাপলা চত্বরের ঘটনা তদন্তে স্বাধীন কমিশন চান জামায়াত আমির
ঢাকা উত্তর-দক্ষিণ বিএনপি পুনর্গঠনে আলোচনায় যারা
ঢাকা উত্তর-দক্ষিণ বিএনপি পুনর্গঠনে আলোচনায় যারা
মুসলিমরা মমতাকে ভোট দিয়েছেন, আমার জয় হিন্দুত্ববাদের জয়: শুভেন্দু
মুসলিমরা মমতাকে ভোট দিয়েছেন, আমার জয় হিন্দুত্ববাদের জয়: শুভেন্দু