• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
‘রাজনীতিতে পরোক্ষভাবে ভূমিকা রেখেছেন জুবাইদা রহমান’ বিরোধী দলের মধ্যেই ফ্যাসিবাদী মানসিকতা দেখা যাচ্ছে: রিজভী প্রধানমন্ত্রী তারেক রহমান বেইজিং পৌঁছেছেন আক্তারুল আলম ছিলেন সত্য ও স্বাধীনতার পক্ষে নির্ভীক কণ্ঠস্বর: মঈন খান সংখ্যালঘুদের অধিকার সুরক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার: মির্জা ফখরুল তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ দালিয়ান থেকে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী ১৪ মাস পর ফিরছে ভিটামিন ‘এ’ ক্যাপসুল কর্মসূচি, শুরু ২৮ জুন বৈশ্বিক অর্থনৈতিক আলোচনায় যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান হরমুজে আটকে পড়া ১১ হাজার নাবিক সরাতে অভিযান শুরু

‘নতুন কুঁড়ি’ ফিরিয়ে আনবে বিএনপি : আমিনুল হক

নিজস্ব প্রতিবেদক    ১৫ আগস্ট ২০২৫, ০৮:৩৯ পি.এম.
ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক।ছবি: সংগৃহীত

বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক ঘোষণা দিয়েছেন, বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় এলে দেশের জনপ্রিয় শিশু-কিশোর প্রতিযোগিতা “নতুন কুঁড়ি”-এর ক্রীড়া বিভাগ পুনরায় চালু করা হবে। এর মাধ্যমে দেশের নতুন প্রজন্মের খেলোয়াড়রা প্রতিভা বিকাশের পর্যাপ্ত সুযোগ পাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

শুক্রবার (১৫ আগস্ট) বিকালে রাজধানীর মোহাম্মদপুর সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে ঢাকা মহানগর উত্তর বিএনপির আয়োজনে জিয়া আন্তঃথানা ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর প্রথম সেমিফাইনাল (মোহাম্মদপুর থানা বনাম ভাটারা থানা) উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ প্রতিশ্রুতি দেন।

আমিনুল হক বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতার সূচনা করেছিলেন। আমরা ক্ষমতায় গেলে এ প্রতিযোগিতার ক্রীড়া বিভাগ পুনরায় চালু করব। দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করে তাদেরকে রাষ্ট্রীয়ভাবে সহযোগিতা করব, যাতে তারা আন্তর্জাতিক মানের খেলোয়াড় হিসেবে গড়ে উঠতে পারে।”

তিনি বলেন, “ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষণা দিয়েছেন দেশের প্রতিটি স্কুলে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে। খেলাধুলাকে প্রফেশনাল পর্যায়ে নিয়ে গিয়ে খেলোয়াড়দের জন্য একটি স্থায়ী ক্যারিয়ার গড়ে তোলাই আমাদের লক্ষ্য।”

ক্রীড়া উন্নয়নে পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, “আমরা চাই তরুণ প্রজন্ম প্রশিক্ষণের মধ্য দিয়ে মৌলিক ক্রীড়া শিক্ষা অর্জন করুক। বর্তমানে আমাদের ক্রীড়াঙ্গনের বড় সমস্যা হলো পাইপলাইনে খেলোয়াড়ের অভাব। এই অভাব দূর করতে আমরা পরিকল্পিত প্রশিক্ষণ ব্যবস্থা চালু করব, যাতে ফুটবল, ক্রিকেট, ভলিবল, হ্যান্ডবল, বাস্কেটবল, সাঁতারসহ বিভিন্ন খেলায় জাতীয় মানের তারকা উঠে আসে।”

এসময় ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব মোস্তফা জামান, যুগ্ম আহবায়ক এসএম জাহাঙ্গীর হোসেন, এবিএমএ রাজ্জাক, আকতার হোসেন, আতাউর রহমান চেয়ারম্যান, গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, আফাজ উদ্দিন, হাজী মোঃ ইউসুফ, মোঃ শাহ আলম, মাহাবুব আলম মন্টু, ঢাকা মহানগর উত্তর বিএনপির সিনিয়র সদস্য আনোয়ারুজ্জামান আনোয়ার, মহানগর সদস্য এজিএম শামসুল হক, জাহেদ পারভেজ চৌধুরী, নরুল হক ভূইয়া নূরু, হাজী নাসির উদ্দীন, তাসলিমা রিতা প্রমুখ উপস্থিত ছিলেন। 

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আ. লীগ-বিএনপির বিরুদ্ধে সমান লড়াইয়ের ঘোষণা নাহিদ ইসলামের
আ. লীগ-বিএনপির বিরুদ্ধে সমান লড়াইয়ের ঘোষণা নাহিদ ইসলামের
ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রয়োজনে আবারও বিপ্লব হবে: জামায়াত আমির
ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রয়োজনে আবারও বিপ্লব হবে: জামায়াত আমির
বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদকের মানবিক উদ্যোগ
রামিসার মায়ের চিকিৎসা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদকের মানবিক উদ্যোগ