• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

লন্ডনে সিজদা দিয়ে প্রধান উপদেষ্টা নির্বাচনের ওহি এনেছেন : পাটওয়ারী

নিজস্ব প্রতিবেদক    ১৬ আগস্ট ২০২৫, ০৭:১৫ পি.এম.
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, লন্ডনে সিজদা দিয়ে প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারিতে নির্বাচনের ওহি এনেছেন। নির্বাচন হলে গণপরিষদ নির্বাচনই আগে দিতে হবে। বর্তমান সংকটের একমাত্র পথ এটি। এনসিপি নতুন একটি সংবিধানের জন্য মাঠে নেমেছে। দলের অনেকের মন্ত্রী হওয়ার সুযোগ থাকলেও তারা জনগণের লড়াই চালিয়ে যেতে চায়। এ সময় কোনো দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে আর জনসম্মুখে আসবেন না বলেও মন্তব্য করেন তিনি।

শনিবার (১৬ আগস্ট) রাজধানীর বাংলামোটরে জুলাই সনদ বাস্তবায়নে গণপরিষদ নির্বাচন শীর্ষক এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিকে ইঙ্গিত করে বলেন, ইতিহাস থেকে শিক্ষা না নিলে বিদেশে-অনলাইনে পড়ে থাকতে হবে।

তিনি আরও বলেন, রাজনৈতিক দল বাদে জনগণকে সঙ্গে নিয়ে জুলাই ঘোষণাপত্র করা উচিত ছিল। দেশের ৬০ শতাংশ মানুষ সংস্কার চায়। এ সময় ভারত জাতীয়তাবাদী ব্যানারের আড়ালে ষড়যন্ত্র করবে বলেও মন্তব্য করেন তিনি।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
খাল খনন কর্মসূচিকে সাধুবাদ জানালো জামায়াত
খাল খনন কর্মসূচিকে সাধুবাদ জানালো জামায়াত
জেলা পরিষদে প্রশাসক নিয়োগ গণতন্ত্রের জন্য অশনিসংকেত: জামায়াত
জেলা পরিষদে প্রশাসক নিয়োগ গণতন্ত্রের জন্য অশনিসংকেত: জামায়াত
বিএনপির জনসভায় আহত জনির চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী
বিএনপির জনসভায় আহত জনির চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী