• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

প্রধানমন্ত্রীর সঙ্গে ড. ইউনূসের ঈদ শুভেচ্ছা বিনিময়

নিজস্ব প্রতিবেদক    ২১ মার্চ ২০২৬, ০১:০৩ পি.এম.
যমুনায় প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যদের উপস্থিতে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয় -ছবি-ভিওডি বাংলা
যমুনায় প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যদের উপস্থিতে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয় -ছবি-ভিওডি বাংলা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

শনিবার (২১ মার্চ) দুপুর পৌনে ১২টার দিকে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ড. ইউনূস ছাড়াও বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব, কূটনীতিক, সিনিয়র সাংবাদিক এবং নানা শ্রেণি-পেশার মানুষ প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।  

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি তারেক রহমানের প্রথম ঈদ। তাকে শুভেচ্ছা জানাতে সকাল থেকেই যমুনা প্রাঙ্গণে সাধারণ মানুষ, দলীয় নেতাকর্মী এবং বিভিন্ন পেশাজীবীর ভিড় দেখা যায়। সকাল সাড়ে ৮টা থেকে জনসাধারণের জন্য যমুনার ফটক খুলে দেওয়া হয়।

সময় গড়ানোর সঙ্গে সঙ্গে মানুষের উপস্থিতি বাড়তে থাকে এবং জনসমাগম ইন্টারকন্টিনেন্টাল হোটেল এলাকা পর্যন্ত বিস্তৃত হয়। পুরো এলাকায় শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সক্রিয় অবস্থান লক্ষ্য করা গেছে।

ভিওডি বাংলা/জা  


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফাইল ছবি
নতুন ৩ উপজেলা ও ১ থানা গঠনের সিদ্ধান্ত
সচিবালয়ে তথ্য অধিদপ্তরে আয়োজিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাব দেন জাহেদ উর রহমান। ছবি: সংগৃহীত
তথ্য উপদেষ্টা শেখ হাসিনার বক্তব্য প্রচার নিষেধ, গণমাধ্যমকে নির্দেশনা মানতে হবে
ছবি: সংগৃহীত
বাজেট ২০২৬-২৭ কোন মন্ত্রণালয়ে কত বরাদ্দ