• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ন্যায়বিচার নিশ্চিত করতে মাঠ পুলিশের প্রতি কড়া নির্দেশনা

ভিওডি বাংলা ডেস্ক    ৩০ জুন ২০২৬, ০৯:০১ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

দেশজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জনগণের ন্যায়বিচার নিশ্চিত করতে মাঠপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের আরও পেশাদার ও দায়িত্বশীল হওয়ার নির্দেশ দিয়েছে পুলিশ সদরদপ্তর। মামলা তদন্তে গতি আনা এবং দ্রুত বিচার কার্যক্রম সম্পন্ন করার ওপরও গুরুত্বারোপ করা হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) পুলিশ হেডকোয়ার্টার্সে ভার্চুয়ালি অনুষ্ঠিত মাসিক (মে, ২০২৬) অপরাধ পর্যালোচনা সভায় এ নির্দেশনা দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত আইজি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) খোন্দকার রফিকুল ইসলাম, বিপিএম-সেবা, পিপিএম-সেবা।

সভায় দেশের বিভিন্ন মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি এবং জেলার পুলিশ সুপাররা ভার্চুয়ালি অংশ নেন। পুলিশ সদরদপ্তর প্রান্তে উপস্থিত ছিলেন ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) মোহাম্মদ আবু সুফিয়ান, ডিআইজি (অপারেশনস) মো. রেজাউল করিমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সভায় অতিরিক্ত আইজি মামলা তদন্তে তদারকি জোরদারের নির্দেশ দেন। তিনি বলেন, পেশাদারত্বের সঙ্গে তদন্ত কার্যক্রম পরিচালনা করে দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। পাশাপাশি অভিযান পরিচালনার সময় পুলিশ সদস্যদের নিজেদের নিরাপত্তা এবং সরকারি সম্পদের সুরক্ষা নিশ্চিত করার দিকেও গুরুত্বারোপ করা হয়।

দুই দিনব্যাপী এই মাসিক অপরাধ পর্যালোচনা সভার প্রথম দিনে মেট্রোপলিটন ও রেঞ্জ পর্যায়ের কর্মকর্তারা অংশ নেন। দ্বিতীয় দিনে বিশেষায়িত ইউনিটের কর্মকর্তারা সভায় যুক্ত হন।

সভায় মে ২০২৬ মাসের সার্বিক অপরাধ পরিস্থিতি, সাজাপ্রাপ্ত আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা বাস্তবায়ন, মামলা তদন্তের অগ্রগতি, বিচার কার্যক্রমের ফলাফল, সাজার হার এবং সাম্প্রতিক গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

ভিওডি বাংলা/এমএস 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফাইল ছবি
মানবিক অর্থনীতির বাজেট হাজার বিলিয়ন ডলারে দেশ
ছবি: সংগৃহীত
ব্রিটিশ কাউন্সিলে জনপরিসর নিয়ে শিল্প-স্থাপত্য প্রদর্শনী উদ্বোধন
ফাইল ছবি
তারেক রহমান সরকারের প্রথম বাজেট বুধবার থেকে কার্যকর