• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ই-অরেঞ্জের পরিচালক মাসুকুর রহমান গ্রেপ্তার

ভিওডি বাংলা ডেস্ক    ৩০ জুন ২০২৬, ০৯:২৫ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বহুল আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জের প্রধান উপদেষ্টা ও পরিচালক মাসুকুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজধানীর ধোলাইখাল এলাকা থেকে ওয়ারেন্টভিত্তিক অভিযানে তাকে আটক করা হয়।

মঙ্গলবার (৩০ জুন) গুলশান জোনের সহকারী কমিশনারের (এসি) তত্ত্বাবধানে এসআই মাহফুজুর রহমানের নেতৃত্বে গুলশান থানার একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

পুলিশ সূত্রে জানা গেছে, মাসুকুর রহমানের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় অন্তত ২০টি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এসব মামলার ভিত্তিতেই তাকে আটক করা হয়েছে।

আলোচিত এই ই-কমার্স প্রতিষ্ঠানের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই বিভিন্ন অনিয়ম ও গ্রাহকদের অর্থ আত্মসাতের অভিযোগ নিয়ে আলোচনা চলছিল।

ভিওডি বাংলা/এমএস 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা
যুক্তরাষ্ট্র চুক্তি মানলে ইরানও প্রতিশ্রুতি রক্ষা করবে: পেজেশকিয়ান
ছবি: সংগৃহীত
২০ হাজার পিস ইয়াবাসহ কারবারি গ্রেপ্তার
ছবি: সংগৃহীত
সোহরাওয়ার্দী, হৃদরোগ ও নিটোরে র‌্যাবের অভিযান, আটক ১৩