টপ নিউজ
রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৯৪
নিজস্ব প্রতিবেদক
৩০ জুন ২০২৬, ০২:৩৭ পি.এম.

ছবি: সংগৃহীত
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিভিন্ন ইউনিটের পরিচালিত বিশেষ অভিযানে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন অপরাধে জড়িত মোট ৯৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (২৯ জুন) দিনব্যাপী পরিচালিত এ অভিযানে গ্রেপ্তারকৃতদের মধ্যে তিনজন তালিকাবহির্ভূত চাঁদাবাজ। এছাড়া সন্ত্রাসী, দস্যু, ছিনতাইকারী ও ডাকাতি সংশ্লিষ্ট অপরাধে জড়িত ৪৪ জন এবং মাদক কারবারে জড়িত ৪৭ জনকে গ্রেপ্তার করা হয়।
জননিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ভিওডি বাংলা/জা








মন্তব্য