• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
মতিঝিল থানার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৯ অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের কর্মকাণ্ড তদন্তের দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর উজবেকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ে নকআউটে ডিআর কঙ্গো, সামনে ইংল্যান্ড উন্নত বাংলাদেশে শিক্ষার্থীরাই হবে চালিকাশক্তি: প্রধানমন্ত্রী দুই বিদ্যুৎকেন্দ্র বন্ধ, গ্রিডে ঘাটতি ৩ হাজার মেগাওয়াট ইসরায়েল থেকে গোপনে যুদ্ধাস্ত্র কিনেছে সৌদি-কাতার জেলা প্রশাসকের কার্যালয়ে চাকরি প্রার্থীদের জন্য সুখবর বিরোধীদলীয় এমপিদের জন্য বিশেষ বরাদ্দ, জনপ্রতি ৩০ লাখ টাকা জায়গা কিনে প্রতারক চক্রের টার্গেটে ডা. বাছেদুর রহমান সোহেল ১৫ বছরে নতুন উদ্যোক্তা কমেছে, বেড়েছে বৈষম্য: শিল্পমন্ত্রী

আইটিইটির নবনির্বাচিত সভাপতি এনায়েত, মহাসচিব নিক্সন

নিজস্ব প্রতিবেদক    ২৮ জুন ২০২৬, ০৮:৫৪ পি.এম.
সভাপতি এনায়েত ও মহাসচিব নিক্সন। ছবি: ভিওডি বাংলা
সভাপতি এনায়েত ও মহাসচিব নিক্সন। ছবি: ভিওডি বাংলা

দ্য ইন্সটিটিউশন অব টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যান্ড টেকনোলজিস্টস (আইটিইটি)-এর ১৫তম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে পূর্ণ প্যানেলে জয় পেয়েছে টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স ফোরাম সমর্থিত এনায়েত-সুমায়েল-নিক্সন পরিষদ। নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন ইঞ্জিনিয়ার মো. এনায়েত হোসেন। এছাড়া মহাসচিব হিসেবে এএসএম হাফিজুর রহমান নিক্সন এবং সিনিয়র সহ-সভাপতি হিসেবে ইঞ্জিনিয়ার সুমায়েল মল্লিক দায়িত্ব পাচ্ছেন।

শুক্রবার (২৭ জুন) বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) ক্যাম্পাসে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পরে ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. রাশেদা বেগম দিনা আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।

নির্বাচনে মোট ২৭টি পদের মধ্যে ২৫টিতে ভোটগ্রহণ হয়। বাকি দুটি পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সব পদসহ পুরো পরিষদেই জয় পায় এনায়েত-সুমায়েল-নিক্সন প্যানেল।

নির্বাচন কমিশন সূত্র জানায়, প্রায় ২ হাজার ৬০০ ভোটারের মধ্যে ১ হাজার ৬৯০ জন ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটের হার ছিল প্রায় ৬৫ শতাংশ। এবারের নির্বাচনে দুটি প্যানেলের মোট ৫১ জন প্রার্থী অংশ নেন।

সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ইঞ্জিনিয়ার মিঞা মোহাম্মদ মাইনুল ইসলাম (পলাশ), ইঞ্জিনিয়ার মোহাম্মদ শাহিনুল হক এবং ইঞ্জিনিয়ার মো. আব্দুস সালাম। যুগ্ম মহাসচিব হয়েছেন ইঞ্জিনিয়ার মো. সাজেদুল হক শালুক ও ইঞ্জিনিয়ার রেজাউল করিম (রেজা)।

সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ মইদুল ইসলাম। কোষাধ্যক্ষ পদে দায়িত্ব পেয়েছেন ইঞ্জিনিয়ার মো. জাহিদুর রহমান (আনিস)। শিক্ষা ও সাহিত্য সম্পাদক হয়েছেন ইঞ্জিনিয়ার মো. ফয়সাল হোসেন এবং সহ-শিক্ষা ও সাহিত্য সম্পাদক হয়েছেন ইঞ্জিনিয়ার তাসবিদুল ইসলাম দিপু।

প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ইঞ্জিনিয়ার চন্দ্র শেখর দাশ। সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক হয়েছেন ইঞ্জিনিয়ার মো. আবদুল্লাহ আল মামুন। ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ইঞ্জিনিয়ার এএসএম আসিক ইসতিয়াক।

এছাড়া আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নির্বাচিত হয়েছেন ইঞ্জিনিয়ার মো. জহিরুল ইসলাম। নিয়োগ ও বিনিয়োগ বিষয়ক সম্পাদক হয়েছেন ইঞ্জিনিয়ার মো. আরিফুর রহমান খান (জিসান)। সমাজকল্যাণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ইঞ্জিনিয়ার মো. আরফান আলী পিকে এবং সহ-সমাজকল্যাণ সম্পাদক হয়েছেন ইঞ্জিনিয়ার মো. মাহমুদুল ইসলাম সাদ্দাম।

দপ্তর সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ইঞ্জিনিয়ার মো. ফারুকুল ইসলাম জনি। মহিলা বিষয়ক সম্পাদক পদে জয় পেয়েছেন ইঞ্জিনিয়ার পৃথ্বিলা কামাল।

নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন ইঞ্জিনিয়ার মো. শরীফুল আমিন, ইঞ্জিনিয়ার মো. সাইদুর রহমান (রবিন), ইঞ্জিনিয়ার মো. খালিদুল ইসলাম (মিথুন), ইঞ্জিনিয়ার মঞ্জুস সাত্তার মো. রাসেল এবং ইঞ্জিনিয়ার মুহাম্মদ উল্লাহ-আল ফেসানী।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
ভবিষ্যৎ প্রজন্মের অস্তিত্ব চরম হুমকিতে: ডিএসসিসি প্রশাসক
ঢাকা সেনানিবাসে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। ছবি: ভিওডি বাংলা
পাকিস্তানের হাইকমিশনারের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার বৈঠক
সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদ। ছবি: ভিওডি বাংলা
গুলশানের বাসা থেকে সাবেক এমপি নূর মোহাম্মদ গ্রেপ্তার