• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

উজবেকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ে নকআউটে ডিআর কঙ্গো, সামনে ইংল্যান্ড

ভিওডি স্পোর্টস ডেস্ক    ২৮ জুন ২০২৬, ১০:১৭ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

এক গোল পিছিয়ে পড়েও দারুণ প্রত্যাবর্তনে উজবেকিস্তানকে ৩-১ গোলে হারিয়ে বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করেছে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র (ডিআর কঙ্গো)। ৫২ বছর পর বিশ্বকাপে ফিরে শেষ ৩২-এ উঠে নতুন ইতিহাস গড়া আফ্রিকান দলটি এবার মুখোমুখি হবে গ্রুপ ‘এল’ চ্যাম্পিয়ন ইংল্যান্ডের।

আটলান্টা স্টেডিয়ামে রোববার (২৮ জুন) ‘কে’ গ্রুপের শেষ ম্যাচে জয়ের বিকল্প ছিল না ডিআর কঙ্গোর সামনে। তবে ম্যাচের শুরুটা তাদের জন্য ছিল হতাশার। ১০ মিনিটেই অধিনায়ক এলদর শোমুরোদভের গোলে এগিয়ে যায় বিশ্বকাপে অভিষেক হওয়া উজবেকিস্তান।

গোল হজমের পর কিছুটা চাপে পড়ে যায় কঙ্গো। তবে দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে সমতা ফেরান ইয়োয়ানে উইসা। এই গোল ম্যাচে ফেরার আত্মবিশ্বাস জোগায় আফ্রিকান দলকে।

৭৮ মিনিটে বদলি হিসেবে নামা ফিস্টন মায়েলের দারুণ ফিনিশিংয়ে ২-১ ব্যবধানে এগিয়ে যায় ডিআর কঙ্গো। এরপর যোগ করা সময়ে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোল করে জয়ের সিলমোহর দেন উইসা।

এই জয়ে গ্রুপ পর্ব শেষ করে ৪ পয়েন্ট নিয়ে সেরা আটটি তৃতীয় স্থানধারী দলের একটি হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ডিআর কঙ্গো। শেষ ৩২-এর লড়াইয়ে বুধবার আটলান্টায় তাদের প্রতিপক্ষ হবে ‘এল’ গ্রুপের শীর্ষ দল ইংল্যান্ড।

অন্যদিকে, বিশ্বকাপে প্রথমবার অংশ নেয়া উজবেকিস্তান তিন ম্যাচেই হেরে কোনো পয়েন্ট অর্জন করতে না পেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে।

 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
মেসির জাদুতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে আর্জেন্টিনা
ছবি: সংগৃহীত
ম্লান রোনালদো, রানারআপ হয়ে নকআউটে পর্তুগাল
ছবি: সংগৃহীত
বাছাইপর্ব ছাড়াই টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ