• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

আর্জেন্টিনার বিদায় দেখছেন ঘানার সেই তান্ত্রিক

ভিওডি স্পোর্টস ডেস্ক    ২৮ জুন ২০২৬, ০৬:২১ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে ‘কালো জাদু’র দাবি করে আলোচনায় আসা ঘানার তান্ত্রিক নানা কিয়াঙ্কু বোন্সাম এবার ভবিষ্যদ্বাণী করলেন আর্জেন্টিনাকে নিয়ে। তার দাবি, বিশ্বকাপের শেষ ৩২ পর্ব থেকেই বিদায় নিতে হবে বর্তমান চ্যাম্পিয়নদের।

ইংল্যান্ড-ঘানা ম্যাচের সময় গ্যালারিতে সাদা পাউডার ছিটিয়ে নজর কাড়েন বোন্সাম। ম্যাচের আগেই ব্রিটিশ সংবাদমাধ্যম ‘ডেইলি স্টার’-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের ওপর তিনি অভিশাপ দিয়েছেন, যাতে এই ম্যাচে কোনোভাবেই গোল করতে না পারেন এই স্ট্রাইকার।

বোন্সাম বলেছিলেন, ‘হ্যারি কেনের ওপর আমি এমন কালো জাদু করেছি, যাতে সে গোল করতে না পারে।’ কাকতালীয়ভাবে ওই ম্যাচে গোল পাননি কেন। শুধু তাই নয়, প্রথমার্ধে লক্ষ্যে কোনো শটও নিতে পারেনি ইংল্যান্ড। শেষ পর্যন্ত ম্যাচটি ড্র হয়।

এবার নতুন করে আলোচনায় এসে বোন্সাম দাবি করেছেন, ‘কেপ ভার্দে আর্জেন্টিনাকে বিদায় করবে।’ তবে এ জন্য তিনি আবারও কোনো তান্ত্রিক কার্যক্রম চালাবেন কি না, সে বিষয়ে কিছু জানাননি।

আগামী ৪ জুলাই বাংলাদেশ সময় ভোর ৪টায় মায়ামি স্টেডিয়ামে আর্জেন্টিনার মুখোমুখি হবে কেপ ভার্দে। নবাগত দল হলেও এবারের টুর্নামেন্টে দারুণ চমক দেখিয়েছে আফ্রিকার দেশটি।

রক্ষণভাগ ও গোলকিপিংয়ের দৃঢ়তায় স্পেন ও সৌদি আরবকে গোলশূন্য ড্রয়ে আটকে দেয় কেপ ভার্দে। এছাড়া উরুগুয়ের সঙ্গে ২-২ গোলে ড্র করে তারা। তিন ম্যাচে ৩ পয়েন্ট সংগ্রহ করে শেষ ৩২ নিশ্চিত করেছে দলটি।

ভিওডি বাংলা/এমএস 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
বাছাইপর্ব ছাড়াই টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ
ছবি: সংগৃহীত
ক্রোয়েশিয়ার কাছে হার, তবু বিশ্বকাপে টিকে গেল ঘানা
ছবি: সংগৃহীত
রেকর্ডগড়া রাতেই গ্রুপ চ্যাম্পিয়ন ইংল্যান্ড