ক্রোয়েশিয়ার কাছে হার, তবু বিশ্বকাপে টিকে গেল ঘানা

বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে নাটকীয় লড়াই শেষে ঘানাকে ২-১ গোলে হারিয়ে নকআউট পর্ব নিশ্চিত করেছে ক্রোয়েশিয়া। ফিলাডেলফিয়া স্টেডিয়ামে অনুষ্ঠিত টানটান উত্তেজনার ম্যাচে জয়ের সুবাদে গ্রুপ রানারআপ হিসেবে শেষ ষোলোয় জায়গা করে নিয়েছে লুকা মদ্রিচের দল। তবে হারলেও বিশ্বকাপ থেকে বিদায় হয়নি ঘানার। সেরা তৃতীয় দল হিসেবে তারাও জায়গা করে নিয়েছে পরের রাউন্ডে।
বাঁচা-মরার এই ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ক্রোয়েশিয়া। ম্যাচের ৩০তম মিনিটে পেতার সুচিচের গোলে এগিয়ে যায় ইউরোপের দলটি। প্রথমার্ধে সেই ব্যবধান ধরে রেখেই বিরতিতে যায় তারা।
দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর চেষ্টা চালায় ঘানা। একপর্যায়ে সমতাসূচক গোল করে ম্যাচে ফেরে আফ্রিকার প্রতিনিধিরা। তবে ম্যাচের শেষ দিকে আবারও গোল করে ২-১ ব্যবধান নিশ্চিত করে ক্রোয়েশিয়া।
ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে হার দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করলেও পরের দুই ম্যাচে টানা জয় তুলে নেয় ক্রোয়েশিয়া। ফলে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের রানারআপ হিসেবে নকআউট নিশ্চিত করে তারা।
অন্যদিকে, প্রথম ম্যাচে জয় এবং দ্বিতীয় ম্যাচে ড্র করা ঘানা শেষ ম্যাচে হেরে গেলেও ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ পর্বের অন্যতম সেরা তৃতীয় দল হিসেবে শেষ ৩২-এ জায়গা করে নেয়।
ভিওডি বাংলা/এমএস








মন্তব্য