• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

বিরতিতে এগিয়ে ক্রোয়েশিয়া, চাপে ঘানা

ভিওডি স্পোর্টস ডেস্ক    ২৮ জুন ২০২৬, ০৩:৫৬ এ.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের গ্রুপ পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে বিরতিতে ঘানার বিপক্ষে ১-০ গোলে এগিয়ে রয়েছে ক্রোয়েশিয়া। ফিলাডেলফিয়া স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নেমেছে লুকা মদরিচের দল।

গ্রুপ ‘এল’-এর শেষ ম্যাচে ক্রোয়েশিয়ার সামনে ছিল কঠিন সমীকরণ। নকআউট পর্ব নিশ্চিত করতে অন্তত ড্র প্রয়োজন হলেও জয় পেলে কোনো হিসাব ছাড়াই সরাসরি পরের রাউন্ড নিশ্চিত হবে তাদের। অন্যদিকে, ঘানা আগেই রাউন্ড অব ৩২ নিশ্চিত করেছে।

ম্যাচের শুরু থেকেই বলের দখল ও আক্রমণে এগিয়ে ছিল ক্রোয়েশিয়া। তারই ফল আসে ৩১তম মিনিটে। মাতেও কোভাচিচের পাস থেকে বক্সের বাইরে দুর্দান্ত শটে গোল করেন পেতার সুচিচ। তার নেওয়া শট ঘানার গোলরক্ষক বেঞ্জামিন আসারেকে পরাস্ত করে জালে জড়ায়।

গোল হজমের পর ম্যাচে ফেরার চেষ্টা চালায় ঘানা। প্রথমার্ধের ৪০তম মিনিটে অ্যান্টোইন সেমেনিয়ো দারুণ সুযোগ পেলেও তার শট অল্পের জন্য পোস্টের বাইরে চলে যায়। ফলে সমতায় ফিরতে পারেনি আফ্রিকার দলটি।

এ ম্যাচটি ক্রোয়েশিয়ার অভিজ্ঞ তারকা লুকা মদরিচের আন্তর্জাতিক ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ এক অধ্যায় হিসেবেও দেখা হচ্ছে। ৪০ বছর বয়সী এই মিডফিল্ডার খেলছেন নিজের ২০১তম আন্তর্জাতিক ম্যাচ।

ভিওডি বাংলা/এমএস 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট ম্যাচের ছবি
বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট রোববার, দেখবেন যেভাবে
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্র চায় ইরান বাদ পড়ুক: মেহদী তারেমি
জাপানের বিপক্ষে কঠিন পরীক্ষায় পড়তে পারে ব্রাজিল, দাবি জার্মান গবেষক জোয়াকিম ক্লেমেন্টের। ছবি: সংগৃহীত
বিশ্বকাপে ব্রাজিল নিয়ে নতুন ভবিষ্যদ্বাণী