লিনেকারকে ছাড়িয়ে বিশ্বকাপে ইতিহাস গড়লেন কেইন

ইংল্যান্ড ফুটবলের ইতিহাসে নতুন মাইলফলক গড়লেন অধিনায়ক হ্যারি কেইন। বিশ্বকাপে দেশের হয়ে সর্বাধিক গোলের রেকর্ড এখন এককভাবে তার দখলে। কিংবদন্তি গ্যারি লিনেকারকে পেছনে ফেলে নতুন ইতিহাস লিখেছেন এই ইংলিশ তারকা।
পানামার বিপক্ষে ম্যাচে গোল করে বিশ্বকাপে নিজের গোলসংখ্যা ১১-তে নিয়ে যান কেইন। এর মধ্য দিয়ে ইংল্যান্ডের হয়ে বিশ্বকাপে সর্বোচ্চ ১০ গোলের মালিক গ্যারি লিনেকারের দীর্ঘদিনের রেকর্ড ভেঙে দেন তিনি।
এর আগে বহু বছর ধরে বিশ্বমঞ্চে ইংল্যান্ডের সর্বোচ্চ গোলদাতার আসনটি ছিল সাবেক তারকা লিনেকারের দখলে। তবে বর্তমান অধিনায়ক হ্যারি কেইন সেই রেকর্ড শুধু স্পর্শই করেননি, বরং ১১তম গোল করে এককভাবে শীর্ষে উঠে গেলেন।
ম্যাচের প্রথমার্ধে পানামার শক্ত রক্ষণভাগের সামনে কিছুটা ভুগতে হয় থ্রি-লায়ন্সদের। তবে দ্বিতীয়ার্ধে কেইনের রেকর্ডগড়া গোলেই ম্যাচে ছন্দ ফিরে পায় ইংল্যান্ড। সেই গোলের পর আক্রমণে আরও আত্মবিশ্বাসী হয়ে ওঠে থমাস টুখেলের শিষ্যরা এবং ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয়।
বিশ্বকাপ মঞ্চে ধারাবাহিক পারফরম্যান্সে ইতোমধ্যেই ইংল্যান্ডের অন্যতম সেরা স্ট্রাইকার হিসেবে নিজের অবস্থান আরও শক্ত করলেন হ্যারি কেইন।
ভিওডি বাংলা/এমএস








মন্তব্য