• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

রেকর্ডগড়া রাতেই গ্রুপ চ্যাম্পিয়ন ইংল্যান্ড

ভিওডি স্পোর্টস ডেস্ক    ২৮ জুন ২০২৬, ০৫:০২ এ.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

প্রথমার্ধে গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধে দুর্দান্ত ফুটবল খেলেই পানামাকে ২-০ গোলে হারিয়েছে ইংল্যান্ড। এই জয়ে গ্রুপ ‘এল’ চ্যাম্পিয়ন হিসেবেই বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে থমাস টুখেলের দল।

ম্যাচের শুরুতে পানামার শক্ত রক্ষণভাগ ভাঙতে বেশ বেগ পেতে হয় থ্রি-লায়ন্সদের। তবে বিরতির পর আক্রমণের ধার বাড়ায় ইংলিশরা এবং শেষ পর্যন্ত দুই গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে।

এই ম্যাচে গোল করে নতুন ইতিহাস গড়েছেন ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইন। বিশ্বকাপের মঞ্চে দেশের হয়ে সর্বোচ্চ গোলদাতার রেকর্ড এখন তার দখলে। এর মাধ্যমে তিনি ইংল্যান্ড ফুটবলের কিংবদন্তিদের পেছনে ফেলে নতুন মাইলফলক স্পর্শ করেন।

কেইনের রেকর্ডগড়া পারফরম্যান্সে উজ্জীবিত হয়ে পুরো ম্যাচেই দাপট দেখায় ইংল্যান্ড। জয় নিশ্চিত করে আত্মবিশ্বাস নিয়েই শেষ ৩২-এর লড়াইয়ে যাচ্ছে ইউরোপিয়ান জায়ান্টরা।

ভিওডি বাংলা/এমএস 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট ম্যাচের ছবি
বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট রোববার, দেখবেন যেভাবে
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্র চায় ইরান বাদ পড়ুক: মেহদী তারেমি
জাপানের বিপক্ষে কঠিন পরীক্ষায় পড়তে পারে ব্রাজিল, দাবি জার্মান গবেষক জোয়াকিম ক্লেমেন্টের। ছবি: সংগৃহীত
বিশ্বকাপে ব্রাজিল নিয়ে নতুন ভবিষ্যদ্বাণী