• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

জিম্বাবুয়ের উইকেট নিয়ে সতর্ক শান্ত, হৃদয়কে নিয়ে আশাবাদী

ভিওডি স্পোর্টস ডেস্ক    ২৮ জুন ২০২৬, ০১:০৫ এ.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ভিন্ন কন্ডিশন, নতুন পরীক্ষা- তবুও আত্মবিশ্বাস হারাচ্ছে না বাংলাদেশ দল। জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্ট শুরুর আগে দলের প্রস্তুতি ও সামর্থ্য নিয়ে আশাবাদী টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে এসে দলের সাম্প্রতিক পারফরম্যান্স, কন্ডিশন ও নতুন মুখদের নিয়ে কথা বলেন বাংলাদেশ অধিনায়ক।

সাম্প্রতিক সিরিজগুলোতে দলের পারফরম্যান্স নিয়ে শান্ত বলেন, ‘হ্যাঁ, গত কয়েক সিরিজে আমরা অনেক ভালো ক্রিকেট খেলছি। এখানে ভিন্ন কন্ডিশনে এসে আমাদের নিশ্চিত করতে হবে আমরা ভালোভাবে নিজেদের প্রস্তুত করছি, যা আগে করে এসেছি। আশা করি এখানেও আমরা ভালো ক্রিকেট খেলতে পারব।’

জিম্বাবুয়ের কন্ডিশন সম্পর্কে তিনি বলেন, ‘কন্ডিশন নিয়ে আমাদের ভালো ধারণা আছে। কিছু প্লেয়ার এখানে আগে চলে এসেছে। তাদের সেই অভিজ্ঞতা রয়েছে। নতুনদের সঙ্গে সেই অভিজ্ঞতা বিনিময়ও হয়েছে। ফলে ভালো কম্বিনেশন আছে এখানে, ভালো আলাপও হচ্ছে। সবাই কন্ডিশন সম্পর্কে জানে। আশা করছি সবাই এই কন্ডিশন ভালোভাবে কাজে লাগাবে বিশেষ করে বোলাররা। আমাদের দলের ব্যাটিং বোলিং দুই কম্বিনেশন নিয়েই আমি বেশ আত্মবিশ্বাসী।’

লাল বলের ক্রিকেটে তাওহীদ হৃদয়ের সম্ভাবনা নিয়েও আশাবাদ ব্যক্ত করেন শান্ত। তিনি বলেন, ‘তাওহীদ হৃদয়ের ব্যাপারে বলতে গেলে, সাদা বলের ক্রিকেটে সে বাংলাদেশ দলের হয়ে বেশ ভালো করছে। সে দারুণ এক্সাইটিং ক্রিকেটার। প্রথম শ্রেণির রেকর্ডও বেশ ভালো। আশা করছি সে এই ফরম্যাটে দেশের হয়ে ভালো একজন ক্রিকেটার হতে পারবে সামনে। তার যে অভিজ্ঞতা আছে সাদা বলে, সে এভাবেই চালিয়ে যাবে লাল বলেও। আশা করছি সে এখানে ভালোভাবে মানিয়ে নিতে পারবে।’

উইকেটের ধরন নিয়ে বাংলাদেশ অধিনায়কের ভাষ্য, ‘ব্যাটিংয়ে নতুন বল চ্যালেঞ্জিং হবে। কিছুটা এক্সট্রা বাউন্স থাকবে হয়ত। আমাদের সেই ব্যাটিং সামর্থ্য আছে। আমাদের কোয়ালিটি ফাস্ট বোলিংও আছে। এই পিচে ব্যাটিং ভালোই হবে। বোলাররা ভালো জায়গায় বল করলে আশা করি ব্যাটারদের চাপ দিতে পারবে। এখানে স্পোর্টিং উইকেট হবে বলে মনে করছি। বোলিং এবং ব্যাটিং ইউনিট হিসেবে ভালো করতে হবে। এখানে আমাদের প্রস্তুতি ভালোই হয়েছে। কেবল প্ল্যান কাজে লাগাতে হবে ভালোভাবে। এখন আমাদের কন্ডিশনের সঙ্গে ভালোভাবে মানিয়ে নিতে হবে এবং নিশ্চিত করতে হবে যেন ভালোভাবে বল করি।’

ভিওডি বাংলা/এমএস 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আমিনুল ইসলাম বুলবুল। ছবি: ভিওডি বাংলা
বিসিবি নিয়ে আইসিসিতে অভিযোগ, অর্থ সহায়তা স্থগিত চেয়েছেন বুলবুল!
সৌদি আরবের বিপক্ষে গোলশূন্য ড্র করে ইতিহাস গড়ে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে উঠেছে কেপ ভার্দে। ছবি: সংগৃহীত
ইতিহাস গড়ে বিশ্বকাপের নকআউটে কেপ ভার্দে
উরুগুয়ের বিপক্ষে জয়ের পর স্পেন খেলোয়াড়দের উদযাপন। ছবি: সংগৃহীত
গ্রুপসেরা হয়ে নকআউটে স্পেন, হতাশায় বিদায় উরুগুয়ের