• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

বাছাইপর্ব ছাড়াই টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ

ভিওডি স্পোর্টস ডেস্ক    ২৮ জুন ২০২৬, ০৭:০৬ এ.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

দারুণ পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে ২০২৮ সালের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ নিশ্চিত করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ফলে আসন্ন বিশ্বকাপে খেলতে বাছাইপর্বের কঠিন পথ পাড়ি দিতে হবে না নিগার সুলতানা জ্যোতির দলকে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। চলমান নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দুই গ্রুপ থেকে সেরা চারটি করে মোট আটটি দল সরাসরি ২০২৮ বিশ্বকাপের টিকিট পেয়েছে।

গ্রুপ-১ থেকে বাংলাদেশের সঙ্গে সরাসরি জায়গা নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া, ভারত ও দক্ষিণ আফ্রিকা। এখন পর্যন্ত চার ম্যাচে আয়ারল্যান্ড ও পাকিস্তানকে হারিয়েছে টাইগ্রেসরা। গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে রোববার দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ।

অন্যদিকে গ্রুপ-২ থেকে আগামী বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ পেয়েছে ইংল্যান্ড, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজ। এছাড়া স্বাগতিক দেশ হওয়ায় পাকিস্তানও সরাসরি অংশ নেবে ২০২৮ আসরে।

বিশ্বকাপের অবশিষ্ট তিনটি স্থানের মধ্যে একটি পাবে আগামী ৬ জুলাইয়ের মধ্যে আইসিসি নারী টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা দল। বর্তমানে সেই দৌড়ে এগিয়ে রয়েছে আয়ারল্যান্ড। বাকি দুটি দল নির্ধারণ হবে বাছাইপর্বের মাধ্যমে।

এদিকে আগামী বছর শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে যাওয়া প্রথম নারী চ্যাম্পিয়নস ট্রফির অংশগ্রহণকারী দলগুলোর বিষয়েও সিদ্ধান্ত জানিয়েছে আইসিসি। স্বাগতিক শ্রীলঙ্কার পাশাপাশি র‌্যাঙ্কিংয়ের শীর্ষ পাঁচটি দল এই টুর্নামেন্টে অংশ নেওয়ার সুযোগ পাবে।

বর্তমান র‌্যাঙ্কিং অনুযায়ী নারী চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার দৌড়ে রয়েছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা।

ভিওডি বাংলা/এমএস 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
বিরতিতে এগিয়ে ক্রোয়েশিয়া, চাপে ঘানা
ছবি: সংগৃহীত
জিম্বাবুয়ের উইকেট নিয়ে সতর্ক শান্ত, হৃদয়কে নিয়ে আশাবাদী
ছবি: সংগৃহীত
মেসিকে বিশ্রামে রেখে জর্ডানের বিপক্ষে স্কালোনির বড় চমক