• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
মতিঝিল থানার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৯ অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের কর্মকাণ্ড তদন্তের দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর উজবেকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ে নকআউটে ডিআর কঙ্গো, সামনে ইংল্যান্ড উন্নত বাংলাদেশে শিক্ষার্থীরাই হবে চালিকাশক্তি: প্রধানমন্ত্রী দুই বিদ্যুৎকেন্দ্র বন্ধ, গ্রিডে ঘাটতি ৩ হাজার মেগাওয়াট ইসরায়েল থেকে গোপনে যুদ্ধাস্ত্র কিনেছে সৌদি-কাতার জেলা প্রশাসকের কার্যালয়ে চাকরি প্রার্থীদের জন্য সুখবর বিরোধীদলীয় এমপিদের জন্য বিশেষ বরাদ্দ, জনপ্রতি ৩০ লাখ টাকা জায়গা কিনে প্রতারক চক্রের টার্গেটে ডা. বাছেদুর রহমান সোহেল ১৫ বছরে নতুন উদ্যোক্তা কমেছে, বেড়েছে বৈষম্য: শিল্পমন্ত্রী

বিরোধীদলীয় এমপিদের জন্য বিশেষ বরাদ্দ, জনপ্রতি ৩০ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক    ২৮ জুন ২০২৬, ০৯:১২ পি.এম.
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

প্রধানমন্ত্রীর উন্নয়ন প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে বিরোধীদলীয় সংসদ সদস্যদের অনুকূলে ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নে বিশেষ বরাদ্দ দিয়েছে সরকার। সার্বজনীন সামাজিক অবকাঠামো উন্নয়ন-২ (জিএসআইডি-২) প্রকল্পের আওতায় এ বরাদ্দ অনুমোদন করা হয়েছে।

রোববার (২৮ জুন) জাতীয় সংসদে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে বরাদ্দপত্র হস্তান্তর করেন।

প্রকল্পের আওতায় ৬৫ জন বিরোধীদলীয় সংসদ সদস্যের জন্য জনপ্রতি ৩০ লাখ টাকা করে বরাদ্দ অনুমোদন দেওয়া হয়েছে। এই অর্থ ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নে ব্যয় করা হবে।

বরাদ্দপত্র গ্রহণ করেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল এবং সিরাজগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম খান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান।

সংশ্লিষ্টরা জানান, এ বিশেষ বরাদ্দের মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলে ধর্মীয় ও সামাজিক কার্যক্রম পরিচালনায় প্রয়োজনীয় অবকাঠামো আরও শক্তিশালী হবে। একই সঙ্গে প্রধানমন্ত্রীর উন্নয়ন অঙ্গীকার বাস্তবায়নেও এ উদ্যোগ কার্যকর ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়।

ভিওডি বাংলা/এমএস 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট আলোচনায় বক্তব্য দেন সড়ক পরিবহন ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ। ছবি: ভিওডি বাংলা
সড়ক-রেলে মেগা বিপ্লব, বদলে যাবে যোগাযোগ ব্যবস্থা: প্রতিমন্ত্রী
জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় বক্তব্য দেন হুইপ মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপু। ছবি: ভিওডি বাংলা
জনকল্যাণে সাহসী বাজেট দিয়েছে সরকার : হুইপ অপু
জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট আলোচনায় বক্তব্য দেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। ছবি: ভিওডি বাংলা
পদ্মা ব্যারেজ হলে সুফল পাবে ২৬ জেলার মানুষ: পানিসম্পদ প্রতিমন্ত্রী