• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
মতিঝিল থানার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৯ অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের কর্মকাণ্ড তদন্তের দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর উজবেকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ে নকআউটে ডিআর কঙ্গো, সামনে ইংল্যান্ড উন্নত বাংলাদেশে শিক্ষার্থীরাই হবে চালিকাশক্তি: প্রধানমন্ত্রী দুই বিদ্যুৎকেন্দ্র বন্ধ, গ্রিডে ঘাটতি ৩ হাজার মেগাওয়াট ইসরায়েল থেকে গোপনে যুদ্ধাস্ত্র কিনেছে সৌদি-কাতার জেলা প্রশাসকের কার্যালয়ে চাকরি প্রার্থীদের জন্য সুখবর বিরোধীদলীয় এমপিদের জন্য বিশেষ বরাদ্দ, জনপ্রতি ৩০ লাখ টাকা জায়গা কিনে প্রতারক চক্রের টার্গেটে ডা. বাছেদুর রহমান সোহেল ১৫ বছরে নতুন উদ্যোক্তা কমেছে, বেড়েছে বৈষম্য: শিল্পমন্ত্রী

১৫ বছরে নতুন উদ্যোক্তা কমেছে, বেড়েছে বৈষম্য: শিল্পমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক    ২৮ জুন ২০২৬, ০৮:৩৮ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, দেশে গত ১২-১৫ বছরে নতুন উদ্যোক্তা তৈরির হার আশঙ্কাজনকভাবে কমে যাওয়ায় আয় বৈষম্য বেড়ে গেছে। তিনি বলেছেন, বিগত বছরগুলোতে নতুন উদ্যোক্তা খুব কম তৈরি হয়েছে। যারা আগে থেকেই শিল্প-কারখানার মালিক ছিলেন, তারাই মূলত আরও বড় হয়েছেন। আর এর পেছনে প্রধান কারণ ছিল গ্যাসের অপ্রতুলতা।

রোববার (২৮ জুন) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এর মিলনায়তনে আন্তর্জাতিক এমএসএমই দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

শিল্প মন্ত্রী বলেন, ‘১৯৯১ থেকে ২০০৬ সাল পর্যন্ত দেশে যে হারে নতুন উদ্যোক্তা তৈরি হয়েছিল, পরবর্তী ১০-১৫ বছরে সেই অনুপাত ড্রাস্টিক্যালি (তীব্রভাবে) কমে এসেছে। ফলে অর্থনৈতিক প্রবাহ নির্দিষ্ট কিছু হাতের মধ্যেই সীমাবদ্ধ থেকেছে।এটি আয় বৈষম্য বাড়ার একটি প্রধান রেসিপি এবং আমরা সেটিই অনুসরণ করেছি। যার ফলে ১৫-২০ বছর আগের তুলনায় বর্তমানে আয় বৈষম্য অনেক বেড়েছে।’

আয় বৈষম্যের বৈশ্বিক সূচকের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘সূচক যত ওপরের দিকে যায়, বৈষম্য তত বাড়ে। আমাদের এখানে এই বৈষম্য এখন আগের চেয়ে অনেক বেশি।’ 

প্রতিবেশী দেশগুলোর সঙ্গে তুলনা করে আব্দুল মুক্তাদির বলেন, ‘ভিয়েতনাম, কম্বোডিয়া এমনকি ভারত-পাকিস্তানের জিডিপিতে এমএসএমই খাতের অবদান আমাদের চেয়ে অনেক বেশি। আমাদের জিডিপিতে এই খাতের অবদান মাত্র ২৫ শতাংশ। আমরা এটাকে আরও বাড়াতে চাই। কারণ অর্থনীতির প্রাণপ্রবাহ গতিশীল রাখতে এমএসএমই খাতকে শক্তিশালী করার বিকল্প নেই।’

ভিওডি বাংলা/আরআই/এমএস 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
হরমুজে স্বাভাবিক হচ্ছে জাহাজ চলাচল, জ্বালানি বাজারে স্বস্তির আভাস
প্রজ্ঞা ও আত্মা আয়োজিত বাজেট পরবর্তী সংবাদ সম্মেলন
চূড়ান্ত বাজেটে তামাক করকাঠামো সংস্কারের আহ্বান
ছবি: সংগৃহীত
দেশের রিজার্ভ ছাড়াল ৩৬ বিলিয়ন ডলার