• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
৩৫ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা! শিরোপার দৌড়ে ফের শীর্ষে আর্জেন্টিনা গাজীপুর থেকে চোরাই মোবাইল এনে ঢাকায় বিক্রি, আটক ১ পরীক্ষাকেন্দ্রে সিসিটিভি বাধ্যতামূলক, মাঠে থাকবে বডি-ওর্ন ক্যামেরা তিস্তা মহাপরিকল্পনাসহ পানি সম্পদ খাতে যৌথভাবে কাজ করবে বাংলাদেশ-চীন চলচ্চিত্রের স্বাধীনতা নিয়ে উদ্বেগ, প্রধানমন্ত্রীর কার্যালয়ে খোলা চিঠি বিআইডব্লিউটিএর আরিফ হাজার কোটি টাকার মালিক, বাড়ি লন্ডনেও শিক্ষকদের গ্রামে পাঠানোর হুঁশিয়ারি মন্ত্রীর আশুরা সত্য, সুন্দর ও আলোর পথ দেখায়: রাষ্ট্রপতি ইসলামে হানাহানি-বিদ্বেষের স্থান নেই: প্রধানমন্ত্রী

দেশের রিজার্ভ ছাড়াল ৩৬ বিলিয়ন ডলার

   ২৫ জুন ২০২৬, ১২:১০ এ.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বেড়ে ৩৬ বিলিয়ন ডলারের মাইলফলক অতিক্রম করেছে। কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২৪ জুন পর্যন্ত দেশের মোট (গ্রস) রিজার্ভ দাঁড়িয়েছে ৩৬ হাজার ১০৩ দশমিক ৮৯ মিলিয়ন মার্কিন ডলার বা ৩৬ দশমিক ১০ বিলিয়ন ডলার।

বুধবার (২৪ জুন) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নির্ধারিত বিপিএম-৬ পদ্ধতিতে হিসাব করা রিজার্ভের পরিমাণ বর্তমানে ৩১ হাজার ৫৫২ দশমিক ৬৭ মিলিয়ন মার্কিন ডলার।

এর আগের দিন, ২৩ জুন দেশের গ্রস রিজার্ভ ছিল ৩৫ হাজার ৭৯৮ দশমিক ১১ মিলিয়ন ডলার। একই সময়ে বিপিএম-৬ পদ্ধতিতে রিজার্ভের পরিমাণ ছিল ৩১ হাজার ২৪৪ দশমিক ২২ মিলিয়ন ডলার। ফলে এক দিনের ব্যবধানে রিজার্ভে উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা গেছে।

উল্লেখ্য, আইএমএফের বিপিএম-৬ মানদণ্ড অনুযায়ী মোট রিজার্ভ থেকে বিভিন্ন স্বল্পমেয়াদি বৈদেশিক দায় বাদ দিয়ে নিট বা প্রকৃত রিজার্ভ নির্ধারণ করা হয়। এ কারণে গ্রস রিজার্ভ ও বিপিএম-৬ রিজার্ভের মধ্যে কিছু পার্থক্য থাকে।

অর্থনীতিবিদদের মতে, রিজার্ভের এই ঊর্ধ্বমুখী প্রবণতা দেশের বৈদেশিক লেনদেন সক্ষমতা, আমদানি ব্যয় নির্বাহ এবং সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য ইতিবাচক বার্তা বহন করে।

ভিওডি বাংলা/বিন্দু


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা গ্রাফিক্স
২৫ কোটি গাছ রোপণ কার্বন ক্রেডিট হতে পারে দেশের নতুন অর্থনৈতিক শক্তি
ছবি: সংগৃহীত
রফতানি আয় ১৫০ বিলিয়ন ডলারে উন্নীত করা সম্ভব: বাণিজ্যমন্ত্রী
ফাইল ছবি
ঘুরে দাঁড়িয়েছে শেয়ারবাজার