• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জমি নিয়ে বিরোধ, ‘আত্মহত্যা’ সাজাতে গাছে ঝুলিয়ে রাখা হয় লাশ ভুলে পাকিস্তানের আকাশসীমায় ভারতীয় বিমান, পাইলট বরখাস্ত ভুয়া ‘সেকেন্ড অফিসার’ সেজে প্রতারণা, আইফোনসহ আটক যুবক আশুরা নিয়ে শায়খ আহমাদুল্লাহর আবেগঘন স্ট্যাটাস শিরোপার দৌড়ে ফের শীর্ষে আর্জেন্টিনা গাজীপুর থেকে চোরাই মোবাইল এনে ঢাকায় বিক্রি, আটক ১ পরীক্ষাকেন্দ্রে সিসিটিভি বাধ্যতামূলক, মাঠে থাকবে বডি-ওর্ন ক্যামেরা তিস্তা মহাপরিকল্পনাসহ পানি সম্পদ খাতে যৌথভাবে কাজ করবে বাংলাদেশ-চীন চলচ্চিত্রের স্বাধীনতা নিয়ে উদ্বেগ, প্রধানমন্ত্রীর কার্যালয়ে খোলা চিঠি বিআইডব্লিউটিএর আরিফ হাজার কোটি টাকার মালিক, বাড়ি লন্ডনেও

অপটার নতুন ভবিষ্যদ্বাণী

শিরোপার দৌড়ে ফের শীর্ষে আর্জেন্টিনা

ভিওডি স্পোর্টস ডেস্ক    ২৬ জুন ২০২৬, ০২:১৭ এ.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

গ্রুপ পর্ব শেষ হওয়ার আগেই ২০২৬ ফিফা বিশ্বকাপের সম্ভাব্য চ্যাম্পিয়ন নিয়ে নতুন সমীকরণ সামনে আনলো পরিসংখ্যানভিত্তিক প্রতিষ্ঠান অপটা। সর্বশেষ সুপারকম্পিউটার বিশ্লেষণে এবার শিরোপা জয়ের সবচেয়ে বড় দাবিদার হিসেবে উঠে এসেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

অপটার প্রকাশিত তথ্য অনুযায়ী, লিওনেল মেসির নেতৃত্বাধীন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের সম্ভাবনা ধরা হয়েছে ১৫ দশমিক ৪৬ শতাংশ। খুব কাছাকাছি অবস্থানে রয়েছে ফ্রান্স। দিদিয়ের দেশমের দলের সম্ভাবনা ১৫ দশমিক ০৬ শতাংশ।

টুর্নামেন্ট শুরুর আগে শিরোপা জয়ের সম্ভাবনায় সবার ওপরে থাকা স্পেন এবার নেমে গেছে তৃতীয় স্থানে। স্প্যানিশদের সম্ভাবনা নির্ধারণ করা হয়েছে ১২ দশমিক ৪৮ শতাংশ।

অপটার তালিকায় এরপর রয়েছে ইংল্যান্ড, যাদের শিরোপা জয়ের সম্ভাবনা ৯ দশমিক ৪৮ শতাংশ। এছাড়া পর্তুগালের সম্ভাবনা ৬ দশমিক ৭১ শতাংশ, জার্মানির ৬ দশমিক ৬০ শতাংশ এবং নরওয়ের ৫ দশমিক ৪২ শতাংশ। তালিকায় আরও রয়েছে ব্রাজিল (৪.৫৬%), নেদারল্যান্ডস (৪.২৬%) এবং স্বাগতিক যুক্তরাষ্ট্র (৪.০৭%)।

এর আগে ১০ জুন প্রকাশিত পূর্বাভাসে স্পেনকে সবচেয়ে সম্ভাব্য বিশ্বচ্যাম্পিয়ন হিসেবে দেখিয়েছিল অপটা। তবে গ্রুপ পর্বে আর্জেন্টিনার ধারাবাহিক পারফরম্যান্স, আক্রমণভাগের কার্যকারিতা এবং সম্ভাব্য নকআউট পর্বের সমীকরণ বিশ্লেষণ করে এবার আলবিসেলেস্তেদের শীর্ষে রেখেছে প্রতিষ্ঠানটির সুপারকম্পিউটার।

উল্লেখ্য, ২০২৬ সালের ফিফা বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করছে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। ইতিহাসে এই প্রথম ৪৮টি দল নিয়ে অনুষ্ঠিত হচ্ছে ফুটবলের সবচেয়ে বড় আসর। গ্রুপ পর্ব শেষে শুরু হবে নকআউট রাউন্ড, যেখানে প্রতিটি ম্যাচের ফলের সঙ্গে পাল্টে যেতে পারে শিরোপা জয়ের সম্ভাবনার হিসাবও।

ভিওডি বাংলা/এমএস 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
রানারআপ হয়ে নকআউটে মরক্কো
ছবি: সংগৃহীত
ভিনিসিয়ুসের নৈপুণ্যে দ্বিতীয় রাউন্ডে ব্রাজিল
ছবি: সংগৃহীত
নেইমারকে ছাড়াই স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল