• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

বাংলাদেশ ব্যাংকে অস্ট্রেলিয়ার হাইকমিশনার

ভিওডি বাংলা ডেস্ক    ৩০ জুন ২০২৬, ০৪:৩৮ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার মিজ সুসান রাইল বাংলাদেশ ব্যাংকের একটি প্রতিনিধি দলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

মঙ্গলবার (৩০ জুন) সকালে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে অস্ট্রেলিয়ান হাইকমিশনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ ব্যাংকের পক্ষে ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ মামুন, নির্বাহী পরিচালক মো. সরওয়ার হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে অংশগ্রহণ করেন।

বৈঠকে বাংলাদেশের সাম্প্রতিক সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি, ব্যাংকিং খাতের চলমান সংস্কার, খেলাপি ঋণ ব্যবস্থাপনা, বৈদেশিক মুদ্রার রিজার্ভ, আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থার সঙ্গে চলমান সহযোগিতা এবং বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে গৃহীত বিভিন্ন উদ্যোগ নিয়ে আলোচনা হয়। এছাড়া কয়েকটি ব্যাংকের পুনর্গঠন কার্যক্রম সম্পর্কেও মতবিনিময় করা হয়।

অস্ট্রেলিয়ার পক্ষ থেকে বাংলাদেশের ব্যাংকিং ও অর্থনৈতিক খাতের সক্ষমতা উন্নয়নে কারিগরি সহায়তা অব্যাহত রাখার আগ্রহ পুনর্ব্যক্ত করা হয়।

গভর্নর বাংলাদেশের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার উন্নয়নে অস্ট্রেলিয়ার পূর্ববর্তী কারিগরি সহায়তার জন্য ধন্যবাদ জানান। একইসঙ্গে বাংলাদেশ ব্যাংকের ক্যাশলেস বাংলাদেশ বিনির্মানে বাংলা কিউআর এর সাম্প্রতিক প্রচারণা কার্যক্রমের প্রশংসা করা হয়।

উভয় পক্ষ অর্থনৈতিক উন্নয়ন, আর্থিক খাতের আধুনিকায়ন, জ্ঞান বিনিময় ও সক্ষমতা উন্নয়নে সহযোগিতা আরও সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেন। এ সময় অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ড প্রোগ্রামের এর আওতায় অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষা গ্রহণকারী বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের পেশাগত অবদান এবং দুই দেশের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ে তাদের ভূমিকার বিষয়টিও উল্লেখ করা হয়।

ভিওডি বাংলা/এমএস 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফাইল ছবি
ছাঁটাই প্রস্তাব নাকচ সংসদে
ছবি: সংগৃহীত
বাজেট পাসের পথে সংসদ
ছবি: সংগৃহীত
তিস্তাপাড়ে আনন্দের জোয়ার, প্রশংসায় ভাসছেন প্রধানমন্ত্রী