• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

জাকারিয়া নাকি রায়হান, কাকে বেছে নিলেন আদালত প্রতিবেদকেরা

আদালত প্রতিবেদক    ৩০ জুন ২০২৬, ০৫:৪২ পি.এম.
ছবি: সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতায় জাকারিয়া হায়দার (বামে) ও রায়হান মোর্শেদ (ডানে)।
ছবি: সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতায় জাকারিয়া হায়দার (বামে) ও রায়হান মোর্শেদ (ডানে)।

বিভিন্ন গণমাধ্যমে আদালতে কর্মরত রিপোর্টারদের সংগঠন ‘কোর্ট রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (সিআরএ)’ কার্যকরী কমিটি নির্বাচনে ভোট গণনা চলছে। 

পুরান ঢাকার জজকোর্ট ভবনের নিচতলায় বেলা আড়াইটায় ভোটগ্রহণ শুরু হয় জানিয়ে এই নির্বাচনের প্রধান কমিশনার আশরাফ উল আলম বলেন, বিকাল সাড়ে ৫টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়। গণনা শেষে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা হবে। 

সভাপতি পদে জাকারিয়া হায়দার ও রায়হান মোর্শেদ প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার ৫৯ জন। 

প্রধান নির্বাচন কমিশনার আরও বলেন, সভাপতি ও সদস্য পদে নির্বাচন হচ্ছে। বাকি পদগুলোতে প্রতিদ্বন্দ্বী নেই। 

সদস্য পদে এম এ জলিল উজ্জ্বল, রবিউল ইসলাম, আব্দুল্লাহ আল মনসুর রিপন, মাহবুব হাসান রানা, মুহাম্মদ ওয়াহিন্নবী বিপ্লব, জাকির হোসেন নির্বাচন করেছেন।

সিনিয়র সভাপতি  পদে তরিকুল ইসলাম, সহ-সভাপতি গাফফার হোসেন ইমন, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক আজিজুর রহমান শাহ, সহ-সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুমন, কোষাধক্ষ এইচ এম মাসুম ও দপ্তর প্রচার সম্পাদক কে এম খায়রুল কবির বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

ভিওডি বাংলা/আরআর/এমএস 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর রায় আজ
ছবি: সংগৃহীত
ইনুর মানবতাবিরোধী অপরাধ মামলার রায় মঙ্গলবার
ছবি: ভিওডি বাংলা
৩ মামলায় জামিন পেলেন সংগীতশিল্পী মমতাজ