• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

মহাখালীতে পেট্রোল পাম্পে ভয়াবহ আগুন

নিজস্ব প্রতিবেদক    ১৭ আগস্ট ২০২৫, ০৭:৫০ পি.এম.
ছবি: সংগৃহীত

রাজধানীর মহাখালী রাওয়া ক্লাবের বিপরীতে ইউরেকা ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলের উদ্দেশ্যে ফায়ার সার্ভিস রওনা হলেও যানজটের কারণে এখনো পৌঁছাতে পারেনি।

রোববার (১৭ আগস্ট) সন্ধ্যায় আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস। বিষয়টি নিশ্চিত করেছেন সদর দপ্তরের ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ।

তিনি জানান, সন্ধ্যা ৭টা ১৮ মিনিটে আগুনের সংবাদ পাই। পরে ঘটনাস্থলের উদ্দেশ্যে মোট ছয়টি ইউনিট পাঠানো হয়। সন্ধ্যা ৭টা ৪০ মিনিট পর্যন্ত ফায়ার সার্ভিসের কোনো ইউনিট ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি।

প্রাথমিকভাবে আগুনের কারণ জানা যায়নি বলেও উল্লেখ করেন তিনি।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শর্ত অনুকূল না হলে ডিপিওয়ার্ল্ডের সঙ্গে এনসিটি চুক্তি নয়
নৌপরিবহন উপদেষ্টা শর্ত অনুকূল না হলে ডিপিওয়ার্ল্ডের সঙ্গে এনসিটি চুক্তি নয়
নির্বাচনকে কেন্দ্র করে অসংখ্য অপতথ্য মোকাবেলা করছে সরকার
প্রেস সচিব: নির্বাচনকে কেন্দ্র করে অসংখ্য অপতথ্য মোকাবেলা করছে সরকার
ঢাকায় ভোটকেন্দ্রে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ
ঢাকায় ভোটকেন্দ্রে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ