• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

আকরাম: ডাকসুতে গুপ্ত প্যানেল বয়কট করবে শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক    ১৯ আগস্ট ২০২৫, ১২:৪৫ পি.এম.
ছাত্রদলের সাধারণ সম্পাদক আকরাম আহমেদ-ছবি সংগৃহীত
ছাত্রদলের সাধারণ সম্পাদক আকরাম আহমেদ-ছবি সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে গুপ্ত সংগঠনের প্যানেলকে শিক্ষার্থীরা বয়কট করবে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাধারণ সম্পাদক আকরাম আহমেদ।

সোমবার (১৮ আগস্ট) রাজধানীর মিরপুরে মহানগর পশ্চিম ছাত্রদলের অধীনে মিরপুর থানার ১৩ নম্বর ওয়ার্ডের কর্মী সভায় তিনি এই মন্তব্য করেন।

আকরাম আহমেদ বলেন, ‘বিগত সময়ের স্বৈরাচারী সরকারের সময়ে যারা ছাত্রলীগের ছায়াতলে রাজনীতি করেছে, তারা এখন ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর নিজেদের প্রকাশ করেছে। তারা ছাত্র শিবিরের রাজনীতি করে স্বাচ্ছন্দ্যে আরাম আয়েশের জীবন কাটিয়েছে।’

তিনি আরও বলেন, ‘শত শত নির্যাতনের পরও ছাত্রদল কখনও আপোস করেনি। গত সাড়ে পনেরো বছরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ যে অপকর্মে লিপ্ত ছিল, ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পরে ছাত্রদল সেই কাজ থেকে বিরত থেকে সাধারণ শিক্ষার্থীদের পাশে কাজ করে যাচ্ছে।’

আকরাম আহমেদ মন্তব্য করেন, ডাকসুতে গুপ্ত সংগঠন যে প্যানেল ঘোষণা করেছে, তারা সবাই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রাজনীতিতে লুকিয়ে রাজনীতি করেছে। তাই সাধারণ শিক্ষার্থীরা শিবিরের এই প্যানেলকে বয়কট করবে 

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা
দোয়েল চত্বর পেরিয়ে সচিবালয়ের দিকে শিক্ষার্থীদের লংমার্চ
এইচএসসি পরীক্ষা
বুধবারের এইচএসসি পরীক্ষা নিয়ে যা জানা গেল
জাবি দেশের প্রথম ‘ছাত্রলীগমুক্ত’ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস: উপাচার্য
জাবি দেশের প্রথম ‘ছাত্রলীগমুক্ত’ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস: উপাচার্য