• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পর্যটন মন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিবৃন্দের সৌজন্য সাক্ষাৎ 'শেখ হাসিনা দেশে ফিরলেই গ্রেপ্তার': স্বরাষ্ট্রমন্ত্রী বৃহস্পতিবার ডিআরইউ‘র ‘ফল উৎসব’ আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ নিয়ে ক্রীড়া জ্যোতিষীর চাঞ্চল্যকর ভবিষ্যদ্বাণী রাজধানীতে সাবেক স্বামীর হাতে স্ত্রী খুন দীর্ঘ কারাবাসে দৃষ্টিশক্তি হারালেন ফাঁসির দুই আসামি বীর মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা প্রকাশ করবে সরকার: প্রধানমন্ত্রী মন্ত্রীর পদত্যাগের দাবি বাদ, ৬ দফা নিয়ে সচিবালয়ে শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দাবিতে কুষ্টিয়ায় বিক্ষোভ এইচএসসি পরীক্ষার্থীদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

এইচএসসি পরীক্ষার্থীদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

সংসদ প্রতিবেদক    ১৫ জুলাই ২০২৬, ০৪:৫১ পি.এম.
ফাইল ছবি
ফাইল ছবি

বৈরী আবহাওয়া বা অনিবার্য কারণে নির্ধারিত দিনে এইচএসসি পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে সরকার। চট্টগ্রাম শিক্ষাবোর্ডের বাইরে দেশের অন্যান্য জেলার ক্ষতিগ্রস্ত পরীক্ষার্থীরাও স্থগিত পরীক্ষার সূচির সঙ্গে সমন্বয় করে পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।

বুধবার (১৫ জুলাই) জাতীয় সংসদে চলমান এইচএসসি ও সমমান পরীক্ষা ২০২৬ নিয়ে ৩০০ বিধিতে দেওয়া বিবৃতিতে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানান, চলমান এইচএসসি ও সমমান পরীক্ষা ২০২৬-এ দেশের ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। সম্প্রতি টানা ভারী বর্ষণ ও বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীন চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবান জেলার নির্ধারিত পরীক্ষা স্থগিত করা হয়। একই সময়ে দেশের আরও কয়েকটি জেলায় বিচ্ছিন্নভাবে কিছু পরীক্ষার্থী বৈরী আবহাওয়া ও বিভিন্ন অনিবার্য কারণে পরীক্ষায় অংশ নিতে পারেননি।

তিনি বলেন, "প্রতিকূল আবহাওয়া কিংবা সংশ্লিষ্ট অনিবার্য কারণে যারা চলমান এইচএসসি ও সমমান পরীক্ষা-২০২৬-এর কোনো বিষয়ে অংশগ্রহণ করতে পারেনি, তারা চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ইতোমধ্যে স্থগিত হওয়া সংশ্লিষ্ট বিষয়ের অভিন্ন পরীক্ষাপত্রে, শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত একই তারিখ ও সময়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। যেহেতু এইচএসসি পরীক্ষা শিক্ষার্থীদের জীবনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ, তাই বিশেষ বিবেচনায় এই বিশেষ সুযোগ প্রদান করা হল।"

বিবৃতিতে শিক্ষামন্ত্রী আরও জানান, পদার্থবিজ্ঞান প্রথম পত্রের প্রশ্নপত্র প্রণয়নে ভুলের ঘটনায় দায়ী ব্যক্তিদের ইতোমধ্যে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

এ সময় তিনি বলেন, "আমি আবারও আশ্বস্ত করছি পদার্থবিজ্ঞান প্রথম পত্র ৬ ও ৭নং প্রশ্নে যে ভুল হয়েছে, তার জন্য পরীক্ষার্থীদের পূর্ণ নম্বর দেয়া হবে।"

ভিওডি বাংলা/এমএস 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা
দোয়েল চত্বর পেরিয়ে সচিবালয়ের দিকে শিক্ষার্থীদের লংমার্চ
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহেরের সঙ্গে সৌজন্য সাক্ষাতে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। ছবি: ভিওডি বাংলা
গৃহায়ন মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক
‘নগরের বর্জ্য ব্যবস্থাপনা আমার আপনার সকলের দায়িত্ব’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্য দেন মির্জা ফখরুল। ছবি-ভিওডি বাংলা
প্রধানমন্ত্রীর নির্দেশনায় পরিচ্ছন্ন নগর গড়ছে সরকার: মির্জা ফখরুল