• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

রাজধানীতে সাবেক স্বামীর হাতে স্ত্রী খুন

নিজস্ব প্রতিবেদক    ১৫ জুলাই ২০২৬, ০৫:২৯ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

রাজধানীর মধ্য বাড্ডায় সাবেক স্বামীর ধারালো অস্ত্রের আঘাতে ঝুমুর আক্তার (৩৫) নামের এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় সাবেক স্বামী রেজাউল করিমকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় লোকজন।
গতকাল মঙ্গলবার (১৪ জুলাই) রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহতাবস্থায় রাত সাড়ে ১০টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত ঝুমুর আক্তারের বাড়ি পটুয়াখালীর সদর উপজেলার তিতকাটা গ্রামে। তার বাবার নাম জাফর হাওলাদার।
নিহতের স্বজন অজিফা আখতার জানান, ঝুমুর কিছু দিন আগে পটুয়াখালী থেকে বাড্ডায় তার বাসায় বেড়াতে এসেছিলেন। ঘটনার দিন সন্ধ্যায় বাজার করে বাসায় ফেরার পর ঝুমুরের সাবেক স্বামী রেজাউল ফোনে তাকে গালমন্দ করে তাকে বাসার নিচে ডেকে আনেন।
একপর্যায়ে ঝুমুর নিচে গেলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এ সময় রেজাউল ধারালো ছুরি দিয়ে ঝুমুরের শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। এতে ঝুমুরের পেটের নাড়িভুঁড়ি বেরিয়ে যায় বলে জানান স্বজনরা।
তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে রেজাউলকে আটক করে বাড্ডা থানা পুলিশের হাতে তুলে দেয়। পরে ঝুমুরকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্বজনরা জানান, ঝুমুরের প্রথম স্বামীর সঙ্গে অনেক আগেই বিচ্ছেদ হয় তার। সেই সংসারে তার ১২ বছর বয়সের একটি ছেলে রয়েছে। পরে রেজাউলের সঙ্গে প্রেম করে বিয়ে হলেও তিন বছর পর তাদের সংসার ভেঙে যায়। এরপর তিনি প্রবাসী একজনকে বিয়ে করে বসবাস করছিলেন। 
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক হোসেন চিকিৎসকের বরাত দিয়ে ঝুমুরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশ অবগত আছে।


ভিওডি বাংলা/আর 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
বকেয়া বাসাভাড়ার জন্য মারধরে ব্যবসায়ী নিহত, আটক ২
বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের চেয়ারম্যান খায়রুল বাশার বাহার
বিএসবি গ্লোবালের মালিকের ৩৩ কোটি টাকার সম্পদ জব্দ
ছবি: সংগৃহীত
চট্টগ্রাম বিমানবন্দরে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণসহ যাত্রী আটক