• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে বিশেষ নিয়ন্ত্রণ কক্ষ চালু সিলেটের নতুন ডিসি আব্দুল্লাহ আল মামুনের দায়িত্ব গ্রহণ ভিডিও দেখে প্রধানমন্ত্রীর ফোন, বদলে গেল পরীক্ষার কেন্দ্র কেন্দ্রীয় সভাপতির নেতৃত্বে রামুতে ছাত্রদলের ত্রাণ বিতরণ চট্টগ্রাম বিমানবন্দরে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণসহ যাত্রী আটক শিবিরকে বিদায় জানিয়ে জামায়াতে নতুন যাত্রা সাদিক কায়েমের ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা নাগরিকদের অসচেতনতা জলাবদ্ধতার অন্যতম কারণ: ডিএসসিসি প্রশাসক নতুন জুয়া প্রতিরোধ আইন, প্রথম মামলায় দুই আসামির রিমান্ড ফেসবুকের মতো পরিচিতদের জন্মদিন মনে করিয়ে দেবে হোয়াটসঅ্যাপ

চট্টগ্রাম বিমানবন্দরে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণসহ যাত্রী আটক

চট্টগ্রাম প্রতিনিধি    ১৩ জুলাই ২০২৬, ০৬:৪৪ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীর কাছ থেকে প্রায় ২ কেজি ১৬০ গ্রাম (২.১৬ কেজি) অবৈধ স্বর্ণ জব্দ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শরীরের বিভিন্ন স্থানে ও কাপড়ের ভেতর বিশেষ কৌশলে লুকিয়ে আনা এসব স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ কোটি ৫৬ লাখ টাকা।

সোমবার (১৩ জুলাই) সকাল ৯টা ৪০ মিনিটে দুবাই থেকে আসা ‘ফ্লাইদুবাই’-এর এফজেড-৪৬৩ ফ্লাইটে চট্টগ্রামে পৌঁছান মোহাম্মদ শহীদুল আলম চৌধুরী নামের ওই যাত্রী।

কাস্টমস হলের গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরে কর্মরত জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) একটি যৌথ দল তাকে আটক করে। তল্লাশির সময় তার প্যান্টের বেল্টের অংশ থেকে লুকিয়ে রাখা স্বর্ণের অলংকার ও গলিত স্বর্ণ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া স্বর্ণের মোট ওজন ২ দশমিক ১৬ কেজি বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আটককৃত মোহাম্মদ শহীদুল আলম চৌধুরীর বাড়ি চট্টগ্রামের মিরসরাই উপজেলায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে উদ্ধার করা স্বর্ণ বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে তার বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী মামলা দায়েরের কার্যক্রমও প্রক্রিয়াধীন রয়েছে।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, বৈদেশিক মুদ্রা পাচার ও স্বর্ণ চোরাচালান প্রতিরোধে বিমানবন্দরে এনএসআই, ডিজিএফআই, কাস্টমস ইন্টেলিজেন্স, বিমানবন্দর কাস্টমস এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সমন্বিতভাবে সার্বক্ষণিক নজরদারি চালিয়ে যাচ্ছে। চোরাচালান ও পাচারবিরোধী অভিযান আরও কার্যকর করতে গোয়েন্দা তৎপরতা এবং তল্লাশি কার্যক্রম ভবিষ্যতেও কঠোরভাবে অব্যাহত থাকবে। 

ভিওডি বাংলা/আর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিডিও থেকে নেওয়া
মোহাম্মদপুরে বাড়িতে ঢুকে হামলা, তদন্তে পুলিশ
ছবি: ভিওডি বাংলা
খিলগাঁওয়ে তরুণী হত্যা, ৬ ঘণ্টায় স্বামী গ্রেপ্তার
ছবি: সংগৃহীত
৯৬১ বোতল ফেন্সিডিলসহ মাদক কারবারি গ্রেপ্তার